আন্তর্জাতিক

দ্বিতীয় পাকিস্তানি মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয়

পাকিস্তানের মহিলা পর্বতারোহী মাউন্ট এভারেস্ট জয় করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাউন্ট এভারেস্টে চূড়ায় পৌঁছানো পাকিস্তানের মহিলা পর্বতারোহী, তিনি পাকিস্তানের পতাকা ধরে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বিতীয় পাকিস্তানি নারী হিসেবে ৮ হাজার ৮৪৮ মিটার উঁচু মাউন্ট এভারেস্টে আরোহণ করেছেন পর্বতারোহী নায়লা কিয়ানি। একইসাথে পর্বতারোহী সাজিদ আলী সাদপাড়া কোনো অক্সিজেনের সহায়তা ছাড়াই এভারেস্টের চূড়ায় আরোহণ করে প্রথম পাকিস্তানি হিসেবে ইতিহাস তৈরি করেছেন।

সংবাদ মাধ্যম ডন জানায়, গত শনিবার সন্ধ্যায় দুই পর্বতারোহীই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের দিকে তাদের যাত্রা শুরু করেছিলেন।

আলপাইন ক্লাব অফ পাকিস্তানের সেক্রেটারি জেনারেল কারার হায়দ্রির মতে, কিয়ানি হলেন প্রথম পাকিস্তানি মহিলা পর্বতারোহী, যিনি ৮ হাজার মিটারের বেশি চারটি শৃঙ্গে চড়েছেন।

আজ একটি টুইট বার্তায় তাকে অভিনন্দন জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, কিয়ানি পাকিস্তানকে গর্বিত করেছে।

২০১৩ সালে এভারেস্টে আরোহণকারী প্রথম পাকিস্তানি মহিলা ছিলেন সামিনা বেগ।

কিয়ানি একজন দুবাই-ভিত্তিক পাকিস্তানি ব্যাংকার, একজন অপেশাদার বক্সার এবং দুই কন্যার জননী।

এদিকে এক টুইট বার্তায় আরেক আরোহী সাজিদ বলেছেন, অক্সিজেন ছাড়াই এভারেস্টে চড়া তার বাবার স্বপ্ন ছিল।

বিষয়:এভারেস্টপাকিস্তানমাউন্ট এভারেস্ট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…