চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিপসমে কীটতত্ত্ব বিভাগের বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 22, ডিসেম্বর 2024
- সেমি লিড, বাংলাদেশ
A A
Advertisements

জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম তত্ত্বাবধানে এন্টোমলজি বিভাগের উপস্থাপনায় ‘লঙ্গিচুডিন্যাল সিনারিও অফ এডিস মসকিউটো ইন ঢাকা সিটি এন্ড ওয়ে ফরওয়ার্ড টু প্রিভেন্ট ইটস্ কনসিকোয়েন্সেস’ শীর্ষক এক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) নিপসম এর পরিচালক অধ্যাপক ডা. মো. জিয়াউল ইসলামের তত্ত্বাবধানে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মশার প্রাকৃতিক শত্রুর সংরক্ষণ ও বৃদ্ধিকরণে জৈবিক দমনের উপর গুরুত্ব আরোপ করা হয়।

উক্ত সেমিনারে মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে এন্টোমলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার বলেন, মশকের ঘনত্ব জরিপে যেসকল ইনডেক্স ব্যবহার করা হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনডেক্স হলো ব্রটো ইনডেক্স বা বিআই। এই বিআই এর মান ২০ এর উপরে হলেই মশকের ঘনত্ব বিপদ সীমা ছাড়িয়ে গেছে বলে ধরা হয়। সেখানে ২০২৪ সালে মৌসুমী ঋতু পূর্ব ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০টি ওয়ার্ডের মধ্যে ১২ টিতে এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯টি ওয়ার্ডের মধ্যে ২৯টিতেই বিআই ২০ এর উপরে।

তিনি বলেন, একইভাবে ২০২৪ সালের মৌমুমী ঋতুর জরিপে দেখা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০টি ওয়ার্ডের মধ্যে ২১টিতে এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯টি ওয়ার্ডের মধ্যে ৩৫টিতেই বিআই ২০ এর উপরে।

যেখানে ২০২৩ সালে মৌসুমী ঋতু পূর্ব ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০টি ওয়ার্ডের মধ্যে ২৭টিতে এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯টি ওয়ার্ডের মধ্যে ৩৫টিতেই বিআই ২০ এর ছিল।

একইভাবে ২০২৩ সালের মৌমুমী ঋতুর জরিপে দেখা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০টি ওয়ার্ডের মধ্যে ২৯টিতে এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯টি ওয়ার্ডের মধ্যে ৩৫টিতেই বিআই ২০ এর উপরে। এমনকি ২০২৪ সালের মৌসুমী ঋতুর জড়িপে বিআই এর সর্বোচ্চ মান দেখা গেছে ৭০, যা অত্যন্ত বিপজ্জনক।

তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে সারাদেশে সারাবছরই ডেঙ্গু আতঙ্ক বিরাজ করবে।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়: জনসাধারণের সচেতনতা ও সম্পৃক্ততা নিশ্চিত করণ; যুক্তিসঙ্গতভাবে নূন্যতম রাসায়নিক কীটনাশকের ব্যবহার; মশার প্রাকৃতিক শত্রুর সংরক্ষণ ও বৃদ্ধিকরণ; আইপিভিএম এর যথাযথ প্রয়োগের ব্যবস্থা গ্রহণ; দেশে উন্নত টেকনোলজি সমৃদ্ধ ল্যাবরেটরি স্থাপনসহ উন্নতমানের গবেষণা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে জাতীয় ষ্ট্রাটেজিক প্লান ২০২৪-২০৩০ এর যথাযথ বাস্তবায়ন করা।

কীটতত্ত্ব বিভাগের প্রভাষক ডা. নিলুফার ইয়াসমিন নিলি ও ডা. দিলখুশ জাহান যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। নিপসমের সকল সম্মানিত অনুষদ ও এমপিএইচ এবং এমফিল এর সকল ফেলো সেমিনারে অংশগ্রহণ করেন।

ট্যাগ: কীটতত্ত্ব বিভাগনিপসমবৈজ্ঞানিক সেমিনারমশার প্রাকৃতিক শত্রু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজের দিকেই ‘আঙুল’ তুলছেন হালান্ড

পরবর্তী

ত্বক স্পর্শ করলেই অনুভূতি বুঝতে পারবে রোবট!

পরবর্তী

ত্বক স্পর্শ করলেই অনুভূতি বুঝতে পারবে রোবট!

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি 1, 2026

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি 1, 2026
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version