ফুটবল

বাকিটা অনুশীলনের পর দেখবেন স্কালোনি

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আর্জেন্টিনার গ্রুপপর্বের খেলায় প্রতিটি ম্যাচে সেরা একাদশে কোনো না কোনো পরিবর্তন দেখা গেছে। কখনও অ্যাঙ্গেল ডি মারিয়াকে দেখা গেছে, কখনও বা লৌতারো মার্টিনেজ-জুলিয়ান আলভারেজকেও দেখা গেছে বসে যেতে। ফাইনালের আগে কোচ লিওনেল স্কালোনি সেরা একাদশের কথা না জানালেও কীভাবে দলে খেলোয়াড় পরিবর্তন হতে পারে সেটি জানিয়েছেন।

‘আমি কাকে দলের বাইরে রাখব? আমরা সাধারণত কোনো খেলোয়াড়ের অবস্থান পরিবর্তন করি না, সেটা হয় যখন তাদের মধ্যে ফিটনেসের সমস্যা দেখা যায়। এটা শুধুমাত্র একটা ইচ্ছা মাত্র, অনুশীলনের পর সেটা দেখা যাবে।’

‘মানুষের মধ্যে আমরা এ খেলোয়াড়দের পরিচিতি তুলে ধরতে চাই। পুজিতোয় আমার বাড়ির গ্যালারিতে এমন একটা ছবি আছে যেখানে আমি জাতীয় দলের জার্সি পরে অনুশীলন করছি। ছোটবেলা থেকে আমরা এ ধরনের ইচ্ছা নিয়ে বড় হয়েছি।’

কোচিং স্টাফ নিয়েও বলেছেন স্কালোনি। বলেছেন, ‘কোচিং স্টাফ ও কলিগ ছাড়া আমি আসলে কিছু না। আমরা যা কিছু অর্জন করেছি তার জন্য এ দলকে ধন্যবাদ। আমরা এখনও বর্তমানে আছি, সময়টাকে উপভোগ করছি এবং জানি যখন ম্যাচ এগিয়ে আসবে চাপ ততো বাড়বে। আমরা যে পরিশ্রম করেছি তাতে আমরা আশ্বস্ত।’

বিষয়:আর্জেন্টিনাআলভারেজকোপা আমেরিকা ২০২৪মার্টিনেজলিড স্পোর্টসস্কালোনি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…