আন্তর্জাতিক

ট্রাম্প-পুতিনের শান্তি আলোচনাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

সৌদি আরবের শান্তি আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের শান্তি আলোচনায় অংশগ্রহণকারী একজন ব্যক্তি, পাঞ্জাবি পোশাক পরিহিত, পটভূমিতে সৌদি পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সৌদি আরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যেকার ফোনালাপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার প্রশংসা করেছে।

শুক্রবার ১৪ ফেব্রুয়ারি এক বিবৃতিতে সৌদি আরব জানিয়েছে, এই ফোনালাপে সৌদি আরবে শীর্ষ পর্যায়ের একটি বৈঠকের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। সৌদি আরব এই বৈঠক আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছে এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তাদের অব্যাহত প্রচেষ্টার কথা উল্লেখ করেছে।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করে আসছে। ২০২২ সালের মার্চে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায়। গত তিন বছর ধরে সৌদি আরব এই প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং উভয় পক্ষকে আলোচনার টেবিলে আনার জন্য একাধিক বৈঠকের আয়োজন করেছে।

এদিকে, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় ভূমিকা রাখে এমন আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগকে সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। গত বুধবার ট্রাম্প জানান যে তিনি সৌদি আরবে তাদের প্রথম বৈঠকে পুতিনকে দেখতে পাবেন বলে আশা করছেন।

তিনি আরও জানান, তিনি পুতিনের সঙ্গে এক দীর্ঘ এবং অত্যন্ত ফলপ্রসূ ফোনালাপে অংশ নিয়েছেন এবং উভয় নেতা ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে আলোচনা শুরু করার বিষয়ে সম্মত হয়েছেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে উল্লেখ করেন, তিনি এবং রুশ প্রেসিডেন্ট তাদের নিজ দলকে অবিলম্বে আলোচনা শুরু করার নির্দেশ দিতে সম্মত হয়েছেন এবং একে অপরকে নিজ নিজ রাজধানীতে আমন্ত্রণ জানিয়েছেন।

বিষয়:ডোনাল্ড ট্রাম্পভ্লাদিমির পুতিন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…