জনপদ

সাঁথিয়ায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ২

সাঁথিয়ায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষের ঘটনাস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঁথিয়ায় অটোরিকশা ও পিকআপের সংঘর্ষের ফলে ঘটনাস্থলে মানুষ জড়ো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাবনার সাঁথিয়ায় সিএনজিচালিত  অটোরিকশা ও ডাক বিভাগের পিকআপের মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ২১ মার্চ সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সমাসনারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, পাবনা থেকে ডাক বিভাগের একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সমাসনারী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়। আহত ৫ জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে।  তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়:অটোরিকশাপাবনামুখোমুখী সংঘর্ষসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

আখতারুজ্জামান

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…