ক্রিকেট

‘মিরাজের আচরণ ছিল গলির ক্রিকেট বয়ের মতো’

‘মিরাজের আচরণ ছিল গলির ক্রিকেট বয়ের মতো’

দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানের জয়ে সিরিজে সমতায় ফিরেছে পাকিস্তান। তবে সফরকারীদের জয় ছাপিয়ে রানআউট বিতর্কে আলোচনার কেন্দ্রবিন্দুতে মেহেদী হাসান মিরাজ। সালমান আলি আগাকে রানআউট করে বেশ তোপের মুখে পড়েছেন বাংলাদেশ অধিনায়ক। পক্ষে এবং বিপক্ষে হচ্ছে আলোচনা ও সমালোচনা। এই ইস্যুতে মিরাজকে ‘গলির ক্রিকেট বয়ে’র সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কামরান লিখেছেন, ‘মেহেদী হাসান, আপনি জাতীয় দলের অধিনায়ক কিন্তু আপনার আচরণটা ছিল একটা গলির ক্রিকেট বয়ের মতো। আপনাকে স্পোর্টসম্যানশিপ স্পিরিট দেখাতে হবে।’

ঘটনাটা ইনিংসের ৩৯তম ওভারের। মিরাজের চতুর্থ বলে রিজওয়ানের শটে বল যায় তার দিকে। রাজ সেটি পা দিয়ে আটকান। এ সময় নন-স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটার সালমান ক্রিজের বাইরে ছিলেন। বলটি তাঁদের দুজনের পায়ের কাছেই ছিল। সালমান বলটি মিরাজের হাতে দিতে একটু ঝুঁকেছিলেন। তবে সালমান বল ধরার আগেই মিরাজ বল নিয়ে স্টাম্পে মারেন এবং রানআউটের আবেদন করেন। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে গেলে দেখা যায়, সালমান ক্রিজের বাইরে ছিলেন। আউটের পর গ্লাভস-হেলমেট ছুড়ে ফেলে ক্ষোভ ঝেড়েছেন সালমান।

বিষয়:কামরানপাকিস্তানবাংলাদেশমিরপুরলিড স্পোর্টসসালমান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…