চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৫ রুপির রুমে ভাড়া থাকতেন সালমানের বাবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
8:01 অপরাহ্ন 20, আগস্ট 2024
বিনোদন
A A
Advertisements

বলিউডে সবচেয়ে সম্পদশালী তারকাদের একজন সালমান খান। তার বাবা সেলিম খান ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত চিত্রনাট্যকারদের একজন। সেলিম খানের শুরুটা খুব বেশি সহজ ছিল না। মুম্বাইয়ে যখন তিনি প্রথম আসেন, তখন অর্ধেক রুমের ভাড়া দিতেন ৫৫ রুপি।

প্রাইম ভিডিওর ডকু সিরিজ অ্যাংরি ইয়ং ম্যান-এ সেলিম খান তার জীবনের শুরুর দিকের সংগ্রামের কথা বলেছেন। জানিয়েছেন প্রথম মুম্বাইয়ে এসে মেরিন ড্রাইভের মারিনা গেস্ট হাউজে ছোট একটি রুমে থাকতেন তিনি।

সেলিম খান বলেন, ‘মাসে অর্ধেক রুমের জন্য ৫৫ রুপি ভাড়া দিতাম।’ যোগ করেন, পুরো রুমের ভাড়া ছিল ১১০ রুপি। কিন্তু পুরো রুম ভাড়া নেয়ার ইচ্ছা কখনই পূরণ হয়নি তার।

এরপর তিনি বলেন, ‘যখন মুম্বাইয়ের জন্য শহর ছাড়ছিলেন, তখন বড় ভাই বলেন, তুমি ফিরে আসবে…আমি বাড়ি থেকে আর অর্থ নিতে চাইনি। তাই আমি টিকে থাকার সংগ্রাম করেছি।’ সেলিম খান জানান, সেই সময়েই সালমার সাথে দেখা হয়েছে তার।

সেলিম খান বলেন, ‘সালমা থাকতেন মাহিম’স রেজি হাউজ বিল্ডিং-এ। আমাদের দৃষ্টি বিনিময় হতো…সন্ধ্যায় দেখা করা শুরু করলাম কাছের গলিতে।’

১৯৬৪ সালে সেলিম ও সালমা বিয়ে করেন। কম বয়সে বিয়ে করায় তাদের আর্থিক টানাপড়েনে থাকতে হয়েছে। কাজ নিয়েও ছিল অনিশ্চয়তা। অর্থ জোগাড়ের তাগিদে তিনি সিগারেট, পোশাক সহ সব ধরনের বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন।

কিছুদিন পরেই সেলিম খান অনুভব করেন, তার মেধাকে ক্যামেরার পেছনে ব্যবহার করা উচিত। অভিনয় ছেড়ে চিত্রনাট্য লেখার কাজ শুরু করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সেলিম খানকে।

সূত্র: পিঙ্কভিলা

ট্যাগ: অভিনয়চিত্রনাট্যনেটফ্লিক্সবলিউডসালমান খানসিনেমাসেলিম খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জন্মদিনের চাওয়া কী, জবাবে যা বললেন পূজা চেরী

পরবর্তী

টি-টুয়েন্টি বিশ্বকাপ: পিচ রেটিংয়ে ‘অসন্তোষজনক’ নিউইয়র্ক-ত্রিনিদাদ

পরবর্তী

টি-টুয়েন্টি বিশ্বকাপ: পিচ রেটিংয়ে 'অসন্তোষজনক' নিউইয়র্ক-ত্রিনিদাদ

জয়পুরহাটে শেখ হাসিনাসহ ২১৭ জনের নামে হত্যা মামলা

সর্বশেষ

ফ্রি মোমোর লোভে পরিবারের গয়না দিয়ে দিল ছাত্র

ফেব্রুয়ারি 2, 2026

পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনে কত বড় ক্ষতির মুখে আইসিসি?

ফেব্রুয়ারি 2, 2026

কূটনৈতিক উত্তেজনার মধ্যে বাংলাদেশের বরাদ্দ অর্ধেক কমাল ভারত

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি 2, 2026

এপস্টেইন সংশ্লিষ্টতার জেরে লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন লর্ড ম্যান্ডেলসন

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version