বিনোদন

একসঙ্গে ‘দাবাং’ বানাবেন অ্যাটলি-সালমান?

অ্যাটলি-সালমানের ছবি, দাবাং সিনেমার চরিত্রের মতো দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটলি-সালমানের ছবি, দাবাং সিনেমার চরিত্রের মতো দেখাচ্ছে, যেখানে তারা স্টাইলিশ পোশাক ও গ্লাসে সজ্জিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘চুলবুল পাণ্ডে’ রূপে ‘দাবাং’ নিয়ে ফিরছেন সালমান। শোনা যাচ্ছে এবার দাবাং নির্মাণের জন্য ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলির সাথে হাত মিলিয়েছেন সালমান খান।

‘বলিউড হাংগামা’র এক প্রতিবেদনে বলা হয়েছে সালমান ও তার ভাই আরবাজ খান অ্যাটলির সঙ্গে কথা বলেছেন ‘দাবাং’ স্পিন অফের বিষয়ে। আরবাজ, অ্যাটলি ও সালমানের কো-প্রোডাকশন হতে পারে এটি। তবে অ্যাটলি হয়তো পরিচালনায় থাকবেন না, সিনেমার গল্প এবং স্ক্রিপ্ট লেখার কাজটি করতে পারেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাটলি এখনও চুক্তিবদ্ধ হননি। তবে শিগগির তিনি সিদ্ধান্ত জানিয়ে দেবেন এই বিষয়ে। ‘দাবাং’ স্পিন অফে যদি অ্যাটলি যোগ দেন তাহলে এটি প্যান ইন্ডিয়া ফ্র্যাঞ্চাইজি হবে।

দাবাং-সিরিজে সালমান ছাড়াও আছেন সোনাক্ষি সিনহা। সালমানের সৎ ভাই মাখন চান্দ মক্ষী পাণ্ডের চরিত্রে আছেন আরবাজ খান। এই সিরিজের ‘দাবাং’, ‘দাবাং টু’ এবং ‘দাবাং থ্রি’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। সালমান অভিনীত চরিত্রগুলোর মধ্যে দর্শকের সবচেয়ে পছন্দের একটি চরিত্রে পরিণত হয়েছে ‘চুলবুল পাণ্ডে’।

বিষয়:অ্যাটলিআরবাজ খানদাবাসালমান খান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…