বিনোদন

অস্ত্রের লাইসেন্স পেলেন সালমান খান

সালমান খান অস্ত্রের লাইসেন্স পেয়েছেন, পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান খানকে অস্ত্রের লাইসেন্স পেতে আদালত থেকে বের হতে দেখা যাচ্ছে, সঙ্গে পুলিশ ও সাংবাদিকরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিরাপত্তার জন্য নিজের সঙ্গে অস্ত্র রাখার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। অবশেষে সেই অনুমতি পেলেন তিনি।

সালমানের সঙ্গে কয়েকজন দেহরক্ষী সবসময়েই থাকেন। তবুও বাড়তি নিরাপত্তার জন্য অস্ত্র রাখার লাইসেন্সের আবেদন করেছিলেন অভিনেতা। গত ২২ জুলাই সালমান খান মুম্বাই ‍পুলিশের হেড কোয়াটারে গিয়ে এই আবেদন করেছেন সালমান। রবিবার লাইসেন্স দেয়া হয় অভিনেতাকে।

গত ২৯ মে পাঞ্জাবের মানসার কাছে গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যা করার কয়েকদিন পর জুন মাসে সালমান এবং তার বাবা সেলিম খান প্রাণনাশের হুমকি পান। এই ঘটনার নেপথ্যে গায়ক সিধু মুসে ওয়ালার খুনের মামলার অন্যতম চক্রী লরেন্স বিষ্ণোই।

হুমকির পরই বাড়িয়ে দেওয়া হয় সালমানের নিরাপত্তা। শুধু সালমান নয়, তার আইনজীবী হস্তি মল সারস্বতকেও প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে।

বিষয়:অস্ত্রমুম্বাইসালমান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…