বিনোদন

গুলিবিদ্ধ বন্ধুকে দেখে অশ্রুসজল সালমান

অশ্রুসজল সালমান গুলিবিদ্ধ বন্ধুকে দেখে দুঃখিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের চোখে অশ্রু, গুলিবিদ্ধ বন্ধুকে দেখে দুঃখ প্রকাশ করছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

শনিবার গভীর রাতে গুলিবিদ্ধ হন ভারতের এনসিপি নেতা বাবা সিদ্দিকী। যিনি ছিলেন বলিউড সুপারস্টার সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু। রবিবার সালমান খান শ্রদ্ধা জানাতে তার বাড়িতে পৌঁছান। যে ছবি ও ভিডিও এখন ভাইরাল।

ভাইরাল হওয়া ভিডিওতে বন্ধুকে হারানোর বেদনা ফুটে উঠতে দেখা গেছে সালমানের চোখেমুখে। দুঃখ, হতাশা, যন্ত্রণায় দগ্ধ প্রিয় অভিনেতাকে এমন অবস্থায় দেখে মন খারাপ ভক্তদেরও!

বলিউডের অন্যান্য তারকাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও সালমান খান ছিলেন তার বিশেষ বন্ধু। বাবা সিদ্দিকীকে শেষ বিদায় জানাতে প্রথমে হাসপাতালে যান সালমান। প্রিয় বন্ধুর গুলিবিদ্ধ মরদেহ দেখে নাকি চোখ বন্ধ করতে পারছেন না সালমান!

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সালমানের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। শোনা যাচ্ছে, প্রিয় বন্ধুকে হারিয়ে আপাতত সব কাজ বন্ধ রেখেছেন সালমান। এমনকি ‘বিক বস’-এর শুটিংও আপাতত বন্ধ রেখেছেন এই নায়ক।

শনিবার রাতে বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা করা হয়। তিন বন্দুকধারী তার গাড়ি লক্ষ্য করে ২-৩ রাউন্ড গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বাবা সিদ্দিকির খুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছান সালমান। সেই সময় তিনি ‘বিগ বস ১৮’-এর শুটিং করছিলেন।

বিষয়:বলিউডবাবা সিদ্দিকীলিড বিনোদনসালমানসুপারস্টার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…