চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সব রেকর্ড ভাঙবে’, ‘টাইগার থ্রি’র পোস্টার দেখে ভক্তদের মত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2023
বিনোদন
A A
Advertisements

সালমান খান ও ক্যাটরিনা কাইফ ‘টাইগার থ্রি’-এর পোস্টার প্রকাশ করেছেন। পোস্টার দেখে ভক্তরা মনে করছেন, সালমানের এই ছবি ‘অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিবে’।

ইনস্টাগ্রামে ইংরেজি, হিন্দি, তামিল ও তেলেগুতে প্রকাশ করা হয়েছে ‘টাইগার থ্রি’র পোস্টার। সালমানের শেয়ার করা পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে। ‘আমি আসছি।’ এছাড়াও হ্যাশট্যাগ দিয়ে জানানো হয়েছে চলতি বছরের দিওয়ালিতে আসবে ছবিটি।

পোস্টারটি ক্যাটরিনাও শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কোনো সীমা নেই, কোন ভয় নেই, পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই।’

পোস্টারে সালমান ও ক্যাটরিনা দুজনকেই অস্ত্র হাতে দেখা গেছে। আগের দুই কিস্তির মতোই এই ছবিতেও থাকবে জমজমাট অ্যাকশন।

পোস্টারটি দেখে মুগ্ধ ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ‘আরেকটি ৫০০ কোটি আসছে’। আরেক ভক্ত লিখেছেন, ‘আগের সব রেকর্ড ভাঙবে এই ছবি’। আরেক ভক্ত লিখেছেন, ‘দেখার জন্য তর সইছে না।’

যশরাজ ফিল্মসের ‘টাইগার থ্রি’ সিনেমার প্রথমটি ছিল ‘এক থা টাইগার’। এ ছবির পরের সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। এ দুটি ছবিতেই নায়ক-নায়িকার চরিত্রে দর্শক দেখতে পান সালমান খান আর ক্যাটরিনা জুটিকে। ‘টাইগার ৩’ ছবিতে সেই রসায়নকেই আরও একবার পর্দায় তুলে ধরা হয়েছে।

‘টাইগার থ্রি’ পরিচালনা করেছেন মনিশ শর্মা। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে সালমান ক্যাটরিনা ছাড়াও আছেন, ইমরান হাশমি, রিভাথি, রণবীর সুরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা সহ অনেকে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ: ইমরান হাশমিক্যাটরিনা কাইফটাইগার থ্রিসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অল্প সময়েই ফিরবে ত্বকের উজ্জ্বলতা

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক নিহত

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক নিহত

গুলশানে উদ্বোধন হলো ‘ইকেবানা এক্সপেরিয়েন্স সেন্টার’

সর্বশেষ

ভারত-পাকিস্তান সেমি বা ফাইনাল হলে কী হবে?

ফেব্রুয়ারি 2, 2026

১ হাজার ৮০০ ওমরা ট্রাভেল এজেন্সির সাথে চুক্তি স্থগিত করল সৌদি আরব

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

“রাজশাহীতে কোনো সন্ত্রাস কিংবা চাঁদাবাজ থাকতে দেয়া হবে না”

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনকালে যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ নম্বর

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনী আখ্যান বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারণা ও জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ: ইউএনডিপি

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version