আদালত

আবারও পাঁচ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

সালমান এফ রহমান ও আনিসুল হকের ছবি, বাংলাদেশ রাজনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও পাঁচ দিনের রিমান্ডে থাকা সালমান এফ রহমান ও আনিসুল হকের ছবি, বাংলাদেশের রাজনীতি ও আইনশৃঙ্খলা বিষয়ক সংবাদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদার নামে এক যুবককে গুলি করে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চতুর্থ দফায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ২৯ আগস্ট সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত রিমান্ডের আদেশ দেন।

এর আগে, গত ১৩ আগস্ট রাজধানীর নিউমার্কেট থানায় করা একটি মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বিষয়:আনিসুল হকরিমান্ডসালমান এফ রহমান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…