বাংলাদেশ

ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার সেলিম প্রধানের জামিন নামঞ্জুর

বাংলাদেশের পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার সেলিম প্রধানের সঙ্গে থাকা পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলিম প্রধানের জামিন না মঞ্জুরের জন্য আদালত থেকে বের হচ্ছেন পুলিশ সদস্যরা, ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার সেলিম প্রধানের মানি লন্ডারিং মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিশেষ জজ আদলত ১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম তার জামিন নামঞ্জুর করেন।

সেলিম প্রধানের আইনজীবী জানিয়েছেন, ৪টি মামালার মধ্যে মানি লণ্ডারিং ও দুদকের মামলায় জামিন না হওয়ায় এখনো কারাগারে আছেন সেলিম প্রধান। শুনানি থাকায় আদালতে আসেন সেলিম প্রধানের স্ত্রী আনা প্রধান। এসময় তিনি সাংবাদিকদের জানান, তার স্বামীর সাথে অন্যায় হচ্ছে। তবে তিনি ন্যায় বিচার নিয়ে আশাবাদী বলে জানান।

২০১৯ সালে ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেপ্তারের পর পরই সেলিম প্রধার গুলশানের বাসা ও অফিসে অভিযান চালিয়ে বিদেশি মদ, নগদ টাকা ও অনলাইন গেমিং পরিচালনার একটি সার্ভার জব্দ করা হয়।

সে-বছরেরই গুলশান থানায় মানি লন্ডারিং আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেলিম প্রধানের বিরুদ্ধে দুটি মামলা করে র‌্যাব।

বিষয়:ক্যা‌সি‌নোকা‌ণ্ডমানি লন্ডারিংসেলিম প্রধান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…