ক্রিকেট

ইংল্যান্ডকে একাই নাচালেন সাজিদ খান

বাংলাদেশের ক্রিকেটার সাজিদ খান উল্লাসে ভাসছেন, মাঠে খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার সাজিদ খান উল্লাসে ভাসছেন, মাঠে খেলা চলাকালীন, অন্য ক্রিকেটার ও কর্মকর্তাদের সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঘরের মাঠ মুলতানে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে মোটেও পাত্তা পায়নি পাকিস্তান। ইনিংস ও ৪৭ রানের জয়ের পর একই মাঠ মুলতানে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিল দুদল। সেখানে লড়াই চলছে দুদলেরই, প্রথম ইনিংসে জ্যাচ লিচের ঘূর্ণির পর ইংল্যান্ডকে একাই নাচিয়েচেন সাজিদ খান।

তৃতীয় দিনের প্রথম সেশনে খুব একটা ব্যাট করতে পারেনি ইংল্যান্ড। আগের দিনের ২৩৯ রানের পর ইংল্যান্ড অলআউট হয়েছে ২৯১ রানে। ইংল্যান্ডকে একাই ধসিয়ে দিয়েছেন ডানহাতি স্পিনার সাজিদ খান।

সাজিদ ২৬.২ ওভার বল করে ১১১ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। বাকি তিন উইকেট নিয়েছেন আরেক স্পিনার, বাঁহাতি নোমান আলী। বেন ডাকেটের সেঞ্চুরির পর আর কেউ সেভাবে দাঁড়াতে পারেননি।

প্রথম ইনিংসে কামরান গুলামের সেঞ্চুরিতে ৩৬৬ রান তুলেছিল পাকিস্তান। ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার জ্যাক লিচ সর্বোচ্চ ৪টি এবং পেসার ব্রাইডন কার্স নিয়েছিলেন ৩টি উইকেটে।

এর আগে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে পরাজয় দেখে পাকিস্তান।

বিষয়:ইংল্যান্ডডাকেটপাকিস্তানমুলতানলিচলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…