ক্রিকেট

তিন বছর পর টি-টুয়েন্টিতে নাঈম, ফিরলেন সাইফউদ্দিনও

বাংলাদেশ ক্রিকেটার নাঈম হাসান ও সাইফউদ্দিন মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাঈম হাসান ও সাইফউদ্দিন ক্রিকেট খেলছেন, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দীর্ঘ দিন পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন ওপেনার নাঈম শেখ। এবার টি-টুয়েন্টির দলেও জায়গা করে নিয়েছেন এ বাঁহাতি ওপেনার। তিন বছর পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা করে নিয়েছেন তিনি। চোট কাটিয়ে টি-টুয়েন্টি দিয়ে দীর্ঘ দিন পর দলে ফিরলেন ডানহাতি পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ১০ জুলাই থেকে হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। ১০ জুলাই প্রথম ম্যাচ হবে ক্যান্ডিতে, ১৩ জুলাই ডাম্বুলায় এবং ১৬ জুলাই কলম্বোতেই হবে তৃতীয় ও শেষ ম্যাচ। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

পেস অলরাউন্ডার সাইফউদ্দিন এক বছরের বেশি সময় আগে টি-টুয়েন্টি খেলেছিলেন। গত বছরের মে মাসে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ খেলেছিলেন সাইফউদ্দিন। নাঈম শেখ টি-টুয়েন্টি খেলেছেন প্রায় তিন বছর আগে। ২০২২ সালের আগস্টে শারজায় আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি খেলেছিলেন বাঁহাতি এ ওপেনার।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত বাংলাদেশ টি-টুয়েন্টি দল:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মো. সাইফউদ্দিন।

বিষয়:আফগানিস্তানজিম্বাবুয়েনাঈমবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…