ক্রিকেট

তিন উইকেট পেলেও জায়গা ‘অনিশ্চিত’ সাইফউদ্দিনের

বাংলাদেশ ক্রিকেটার সাইফউদ্দিন উইকেট নেওয়ার পর উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের সাইফউদ্দিন উইকেট নেওয়ার পর উদযাপন করছেন, মাঠে খেলোয়াড় ও দর্শকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটিতে ৪ ওভার বল করে ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। জাতীয় দল জার্সিতে দীর্ঘদিন পর ফিরেই বল হাতে আলো ছড়িয়েছেন টাইগার পেসার। তবে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে আরও ভালো পারফরম্যান্সের প্রয়োজন ছিল, মনে করছেন পেস বোলিং অলরাউন্ডার।

হ্যাগলি ওভালে ২০২২ সালের অক্টোবরে সবশেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন সাইফউদ্দিন। স্বাগতিক নিউজিল্যান্ডকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে সেই ত্রিদেশীয় সিরিজের পর কেটে যায় ১৮ মাস। অবশেষে সাইফউদ্দিন ফিরলেন আন্তর্জাতিক আঙিনায়। ফিরে আলো কেড়েছেন ঠিকই।

তবে বাংলাদেশের পেসারদের ধারাবাহিক পারফরম্যান্সে দলে জায়গা পাওয়াটাও বেশ কঠিন, মনে করছেন ২৭ বর্ষী পেসার। বলেছেন, ‘সত্যি কথা বলতে, আজকে অনেক নার্ভাস ছিলাম। এর আগে কখনও এতটা নার্ভাস ছিলাম না।’

‘আমার জন্য পারফরম্যান্স করাটা গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু এক-দুই ম্যাচ পরে ফিজ (মোস্তাফিজ) আসবে। সেক্ষেত্রে সেরা একাদশে কী হবে না হবে ম্যানেজমেন্ট ভালো জানে। তারপরও আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। চেষ্টা করেছি ভালোটা দেয়ার। মোটামুটি হয়েছে। যদি আরও ভালো করতে পারতাম আরও ভালো লাগত।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার বিদারাত্রির ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। শেখ মেহেদী হাসান-তাসকিন আহমেদ-সাইফউদ্দিন আহমেদের বোলিং তোপে সফরকারীরা নির্ধারিত ২০ ওভারে ১২৪ রানে অলআউট হয়। সহজ লক্ষ্য তাড়ায় টিম টাইগার্স ২৮ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে বিজয় নিশ্চিত করে।

বিষয়:চট্টগ্রামজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টসসাইফউদ্দিন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…