ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ পারফর্ম সেমিফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। শেষ চারের লড়াইয়েও শুরু থেকে ছন্দে লাল-সবুজের দল। নেপালের বিপক্ষে আধিপত্য বজায় রেখে প্রথমার্ধে লিড আদায় করে নিয়েছে নাজমুল হুদা ফয়সালরা। মানিকের গোলে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ।
মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নেপালের গোলবার মুখে একাধিক আক্রমণ চালায় বাংলাদেশ। একের পর এক আক্রমণে ১১ মিনিটে নেপাল রক্ষণভাগ পরাস্ত করে লাল-সুবুজ বাহিনী। বাংলাদেশকে লিড এনে দেন মানিক। মুর্শেদ আলির ক্রস থেকে হেডে নেপাল জালে বল পাঠান বাংলাদেশের নাম্বার নাইন।
এরপরও একাধিক আক্রমণ করে কোচ মার্ক কক্সের দল। গোলের সুযোগও তৈরি হয়েছিল বেশ। তবে লিড বাড়াতে পারেনি। শেষ অবধ ১-০ গোলে এগিয়ে বিরতিতে যান রোনান সুলিভানরা।


