চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুলেল শুভেচ্ছায় বীরোচিত বরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2022
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

মেয়েদের সাউথ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে ফিরেছে বাংলাদেশ দল। বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে নেপাল থেকে দেশে পৌঁছান সাবিনা-সানজিদারা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসময় তাদের ফুলের মালা পরিয়ে স্বাগতম জানানো হয়।

চ্যাম্পিয়নদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ক্রীড়া সচিব, বাফুফের এক্সিকিউটিভ কমিটির সদস্য। পরে কেক কাটা হয়, মিষ্টিমুখ করানো হয় সাবিনাদের।

এর আগে উড়োজাহাজের ভেতরেই কৃষ্ণা-তহুরাদের একদফা কেক কাটা হয়। জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেনের নেতৃত্বে কেক খাওয়া পর্ব চলে।

সাবিনাদের জায়গা করে দিতে জনতার ঢলের মুখে পুলিশকেও একটু কঠোর হতে হয়েছে। সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের সাথেও নিরাপত্তাকর্মীদের এসময় মৃদু ধাক্কাধাক্কি হয়।

এরপর তহুরা-রূপনাদের ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে নেয়া হবে বাফুফে ভবনে। বাসটি কাকলি, জাহাঙ্গীর গেট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণী-তেজগাঁও-মৌচাক ঘুরে কাকরাইল যাবে। সেখান থেকে ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর দিয়ে মতিঝিলে বাফুফে ভবনে পৌঁছবে।

বাফুফেতে চ্যাম্পিয়ন কন্যাদের বরণ করবেন দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির প্রধান কাজী সালাউদ্দিন। ফটো সেশন হবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হবে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরা লাল-সবুজের দল।

ট্যাগ: কৃষ্ণাবাফুফেলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ-২০২২সাবিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিমানের ভেতর সাফ নারী চ্যাম্পিয়নদের উষ্ণ অভ্যর্থনা

পরবর্তী

ছাদখোলা বাসে বাফুফের পথে সানজিদা-সাবিনারা

পরবর্তী

ছাদখোলা বাসে বাফুফের পথে সানজিদা-সাবিনারা

‘অপারেশন সুন্দরবন’ দেখে আইফোন জেতার সুযোগ!

সর্বশেষ

ভারত-পাকিস্তান সেমি বা ফাইনাল হলে কী হবে?

ফেব্রুয়ারি 2, 2026

১ হাজার ৮০০ ওমরা ট্রাভেল এজেন্সির সাথে চুক্তি স্থগিত করল সৌদি আরব

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

“রাজশাহীতে কোনো সন্ত্রাস কিংবা চাঁদাবাজ থাকতে দেয়া হবে না”

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনকালে যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ নম্বর

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনী আখ্যান বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারণা ও জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ: ইউএনডিপি

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version