বিনোদন

গান-কবিতা-কথায় সাদি মহম্মদকে স্মরণের উদ্যোগ

প্রয়াত সংগীতশিল্পী সাদী মহম্মদ এর ছবি, স্মৃতিচারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত সংগীতশিল্পী সাদী মহম্মদ এর ছবি, তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত সংগীতশিল্পী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রয়াত সংগীতশিল্পী সাদি মহম্মদ নিজ উদ্যোগে গড়ে তুলেছিলেন রবীন্দ্রসংগীতের প্রতিষ্ঠান ‘রবিরাগ’। আজীবন এই সংগীত আর প্রতিষ্ঠান নিয়েই ডুবে ছিলেন তিনি। এবার নিজের গড়া প্রতিষ্ঠানই তাকে স্মরণের উদ্যোগ নিলো।

সাদি মুহম্মদের চলে যাওয়ার প্রায় দেড় মাস হতে চললো। শুক্রবার (২৬ এপ্রিল) রবিরাগ থেকে সাদি মহম্মদকে স্মরণের আয়োজন করা হয়েছে। এদিন সন্ধ্যায় বসছে বিশেষ আসরটি। যেখানে গানে, কথায় ও কবিতায় স্মরণ করা হবে শিল্পীকে।

‘রবিরাগ’র পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হবে আয়োজনটি। শুরু হবে সন্ধ্যা ৭টায়। এতে দেশের রবীন্দ্রসংগীত ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

প্রতিষ্ঠানটির সভাপতি ও রবীন্দ্রসংগীতশিল্পী আমিনা আহমেদ বলেন, ‘সাদি মহম্মদ এ দেশের সংগীতপ্রেমী মানুষকে আবিষ্ট করে রেখেছেন তার মন্দ্রমধুর কণ্ঠের আকর্ষণে। শিক্ষক হিসেবে তার অমিত নিষ্ঠায় ও মানুষ হিসেবে তার নির্মল ব্যক্তিত্বের পরশে আসা প্রত্যেককে বেঁধে রেখেছেন তিনি অপার ভালোবাসায়। তার চলে যাওয়া আমাদের করেছে বেদনাবিধুর। সাদি মহম্মদ থাকবেন সকলের হৃদয়ে, মনে। শুভ্র সমুজ্জ্বল এ মানুষকে নিয়ে আমরা থাকবো গানে, কথায়, কবিতায়।’

বিষয়:কবিতাগানছায়ানটরবীন্দ্রনাথলিড বিনোদনসংগীত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…