আন্তর্জাতিক

বাখমুতে রাশিয়া-ইউক্রেন তীব্র লড়াই

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য যুদ্ধাস্ত্রের গুলি ছোড়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাখমুতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় যুদ্ধের দৃশ্য, যেখানে সৈন্যরা যুদ্ধাস্ত্র দিয়ে লড়াই করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রাইভেট ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে ভয়ঙ্কর লড়াই চলছে। শহরটিতে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী।

এদিকে বাখমুত ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে জানায় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলছে, রাশিয়ান সৈন্যরা অঞ্চলটিতে অগ্রগতি অব্যাহত রেখেছে।

ইউক্রেনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, এই সপ্তাহে রাশিয়ান দখলদার বাহিনী আমাদের প্রতিরক্ষা ভেঙ্গে বাখমুতকে ঘিরে ফেলার জন্য শক্তিশালী আক্রমণ শুরু করেছে।

যদিও ইউক্রেনের বর্ডার গার্ড সার্ভিস জানিয়েছে, তাদের সৈন্যরা সর্বশেষ হামলা প্রতিরোধ করেছে।

ইউক্রেনের কর্মকর্তারা চেরনিগিভ, জাপোরিঝিয়া, ডিনিপ্রোপেট্রোভস্ক, খারকিভ লুগানস্ক, দোনেৎস্ক এবং মাইকোলাইভ অঞ্চলে গোলাবর্ষণের কথা জানিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সন্ধ্যার ভাষণে স্বীকার করেছেন, পরিস্থিতি আরও কঠিন হচ্ছে। তিনি বলেন, রাশিয়া আমাদের প্রতিরক্ষা ভেঙে দেওয়ার জন্য আরও বেশি শক্তি প্রয়োগ করছে। তবে আমরা আত্মসমর্পণ করব না। যতক্ষণ সম্ভব আমরা লড়াই করে যাব।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ফ্রান্স, ইতালি এবং মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার ইউক্রেনে নতুন অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। জার্মানির নেতা রোববার একটি সাক্ষাৎকারে বলেছেন, পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র রাশিয়ান ভূখণ্ডে আক্রমণ করার জন্য ব্যবহার করা হবে না বলে চুক্তি হয়েছে।

ইতিমধ্যে প্রতিশ্রুত অস্ত্রের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার সময় কিয়েভ যুদ্ধবিমানসহ আরও কিছু অস্ত্রের জন্য অনুরোধ করছে।

বিষয়:ইউক্রেনইউক্রেন আগ্রাসনইউক্রেন ইস্যুরাশিয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…