বাজারে অস্থিরতা কমাতে বৈদেশিক মুদ্রা কেনা স্থগিত করছে রাশিয়া। দেশীয় উৎস থেকে বৈদেশিক মুদ্রা কেনা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে দেশটি।
রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, ডলারের বিপরীতে রুবলের বিনিময় হার রেকর্ড কমে যাওয়ার প্রেক্ষাপটে অভ্যন্তরীণ বাজার থেকে ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রা কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রুশ কেন্দ্রীয় ব্যাংক।
নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, জাতীয় পরিসম্পদ তহবিল পূর্ণ করতে তারা বৈদেশিক মুদ্রা বিক্রি চালিয়ে যাবে।
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে বৈদেশিক মুদ্রা কেনা পুণরায় শুরুর সিদ্ধান্ত নেয়া হবে।









