ইউক্রেনে পশ্চিমা অস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি রাশিয়ার

উত্তর কোরিয়ার শিল্পাঞ্চলে ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ছবি, যেখানে শিল্প কারখানা ও চিমনি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইউক্রেনের টেরনোপিল অঞ্চলে মার্কিন এবং ইউরোপীয় অস্ত্রের একটি বড় ডিপো ধ্বংস করার দাবি করেছে রাশিয়া।
টেরনোপিল অঞ্চলের গভর্নর রয়টার্সকে জানায়, কৃষ্ণ সাগর থেকে ছোড়া চোর্টকিভ শহরে রকেট হামলায় একটি সামরিক স্থাপনা আংশিকভাবে ধ্বংস হয়েছে। এতে ২২ জন আহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা জানান, সেখানে কোনো অস্ত্র মজুত ছিল না।
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জন্য মস্কো বারবার মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলির নিন্দা করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মাসের শুরুতে বলেন, পশ্চিমারা উচ্চমানের এবং নির্ভুল মোবাইল রকেট সিস্টেমে ব্যবহারের জন্য ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে রাশিয়া নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে।
রাশিয়ার হামলা অব্যাহত থাকায় ইউক্রেন পশ্চিমা দেশগুলোকে ভারী অস্ত্র সরবরাহের গতি বাড়াতে অুনরোধ করেছে।
মস্কো দাবি করেছে, সেভেরোডোনেটস্কে লড়াই অব্যাহত থাকায় তারা পূর্বাঞ্চলে ইউক্রেনের যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একজন কর্মকর্তার বরাতে আল জাজিরা জানায়, রাশিয়ান সেনাদের সাথে লড়ায়ে কিয়েভ বাহিনী গোলাবারুদ হারিয়েছে। এ কাজে তারা কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
পোল্যান্ডে ন্যাটো গঠনের যথাযথভাবে প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি জানিয়েছে রাশিয়া।
ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, স্লোভিয়ানস্ক শহরের বিরুদ্ধে রুশ সেনারা নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।







