চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
7:27 অপরাহ্ন 26, মে 2025
- সেমি লিড, বাংলাদেশ
A A
Advertisements

বিদ্যুৎ সেবা চালু রেখে মঙ্গলবার ২৭ মে থেকে সারাদেশে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার ২৫ মে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন এর সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে বিদ্যমান সংকট নিরসনের জন্য ২০২৪ সালের জানুয়ারি থেকেই দাবি জানিয়ে আসছি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার অনুরোধ জানানো সত্ত্বেও কোন ধরনের সাড়া না পেয়ে বাধ্য হয়ে গত ২১ মে থেকে আরইবি-পবিস দ্বৈত ব্যবস্থাপনা নিরসন, অত্যাচারী ও মিথ্যাবাদী চেয়ারম্যানের অপসারণ, মিথ্যা মামলা প্রত্যাহার ও বিনা নোটিশে চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, চুক্তিভিত্তিক/অনিয়মিতদের নিয়মিতকরণ, সকল শাস্তিমূলক বদলি আদেশ বাতিল ও আন্দোলনের অযুহাতে বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন এবং নির্দিষ্ট কর্মঘণ্টা/শিফটিং ডিউটি বাস্তবায়নের ৭ দফা দাবিতে আবারও বিদ্যুৎ সেবা চালু রেখে আন্দোলন শুরু করা হয়।

তাজুল ইসলাম আরও বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির চলমান আন্দোলন বৈষম্যহীন একটি সুন্দর ও আধুনিক বিতরণ ব্যবস্থা বিনির্মাণের আন্দোলন, যেখানে সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণ রয়েছে। পক্ষান্তরে আরইবি আগের মত সরকারের কাছে ভুল বার্তা দিয়ে পল্লী বিদ্যুৎ সংস্কারের এই যৌক্তিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। তারা এখানে গুটিকয়েক লোক সমবেত হয়েছে যারা দেশদ্রোহী বলে অপপ্রচারে লিপ্ত রয়েছে। অথচ এখানে হাজার হাজার পল্লী বিদ্যুতের কর্মী সমবেত হয়েছে স্বেচ্ছায় এবং স্বপ্রণোদিত হয়ে। যারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দমন নিপীড়ন থেকে মুক্তি চায় এবং আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের সাথে অন্য কোন ব্যাক্তি, সংস্থা বা দেশের কোন সংশ্লিষ্টতা নেই। আমাদের বিরোধ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাথে, যা সমাধানে আমরা এই কর্মসূচি পালনে বাধ্য হয়েছি।

তিনি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম ৪দিন অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের পর সরকারের পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে ৫ম দিনে বিআরইবির বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। ৬ষ্ঠ দিনের মতো বিদ্যুৎ সেবা স্বাভাবিক রেখে কর্মসূচি পালিত হলেও সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
এমতাবস্থায়, আগামী ২৭ মে মঙ্গলবার থেকে জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে সমগ্র বাংলাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন করা হবে। পাশাপাশি সমিতিতে অবস্থানরত এমআরসিএমগণ মঙ্গলবার সকাল ৯ টার মধ্যে একযোগে সকল রিডিং বই জমা দিয়ে ঢাকামুখি হবে।

তাজুল ইসলাম আরও বলেন, আমরা কোনরূপ জনদুর্ভোগ কিংবা সেবা বিঘ্নিত করে কোন কর্মসূচি করতে চাই না। বিদ্যমান সংকট নিরসনের লক্ষ্যে আমাদের ৭ দফা দাবি মেনে নেওয়ার জন্য আবারও প্রধান উপদেষ্টা ও বিদ্যুৎ উপদেষ্টার আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় আমরা আগামীতে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দিতে বাধ্য হব। এক্ষেত্রে কোন ধরনের জনদুর্ভোগ তৈরি হলে এর যাবতীয় দায়ভার বিদ্যুৎ বিভাগসহ সরকারকে বহন করতে হবে।

ট্যাগ: কর্মবিরতিপল্লী বিদ্যুৎপল্লী বিদ্যুৎ সমিতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা

পরবর্তী

বাজেটে নতুন কোন মেগা প্রকল্প নেবে না সরকার: পরিকল্পনা উপদেষ্টা

পরবর্তী
ফাইল ছবি

বাজেটে নতুন কোন মেগা প্রকল্প নেবে না সরকার: পরিকল্পনা উপদেষ্টা

শিশুর বিকাশে কার্যকর পদক্ষেপের আহ্বান

সর্বশেষ

সময় এসেছে আইসিসির নেতৃত্ব প্রমাণের: আফ্রিদি

ফেব্রুয়ারি 2, 2026

পাকিস্তানের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা আছে: গাভাস্কার

ফেব্রুয়ারি 2, 2026
বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

ফেব্রুয়ারি 2, 2026

স্ট্যামফোর্ডে ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ নিয়ে পাঠ আলোচনা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

আমি কখনও যাইনি এপস্টেইন দ্বীপ: ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version