বিনোদন

ছবিটি দিয়ে রূপম লিখলেন ‘মহাগুরুর হাসিমুখ’

রবিবার কলকাতা মাতালেন নগর বাউল জেমস

রূপম ও মহাগুরু হাসিমুখে সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপম ও মহাগুরু একে অপরের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করছেন, একটি বন্ধুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলা ভাষাভাষি মানুষের কাছে ‘রকস্টার’ শব্দের মানে কিছু না ভেবেই যার নাম এসে যায়, তিনি জেমস। নগরবাউলের জেমস। রবিবার (৩ মার্চ) এই খ্যাতিমান তারকাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গের তারকা তারকা শিল্পী রূপম ইসলাম! 

সোমবার (৪ মার্চ) জেমসের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন,“গতকালের সন্ধে। মহাগুরুর হাসিমুখ। একটি আলোকচিত্র, যা বাঙ্ময়।”

ছবিটি কলকাতার। প্রায় পাঁচ বছর পর কলকাতায় গাইতে গেলেন রকস্টার মাহফুজ আনাম জেমস। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গাইলেন নগর বাউল। মাতালেন কলকাতাবাসীকে।

একইমঞ্চে গান করেছেন রূপম ইসলামও। মূলত কনসার্টটি ছিলো নগরবাউল ও ফসিলস-কে কেন্দ্র করেই। রবিবার রূপম নিজেও সেই কনসার্টের ভিডিও লাইভ করেছেন।  ‘পুজোওয়ালাদের গান-পুজো’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে ফোরাম ফর দুর্গোৎসব।

ঘটনাচক্রে ফসিলসের লিড সিংগার খোদ রূপম ইসলামও জেমসের একনিষ্ঠ ভক্ত। একই মঞ্চে দুই বাংলার দুই তারকার সুরের বন্ধনের সাক্ষীও হলেন কলকাতাবাসী। তাই তো আয়োজকেরা কনসার্টের ট্যাগ লাইন রেখেছিলেন ‘দুই বাংলার মেলবন্ধন’।

দুই ব্যক্তি হাসিমুখে, একজনের মাথায় পাগড়ি, অন্যজনের চুল কুঁচকানো. Channel i News - চ্যানেল আই নিউজ কনসার্টে বাংলা গানের পাশাপাশি জেমস করেছেন হিন্দি গানও। কেননা, একসময় বলিউডেও রাজত্ব করেছেন এই রক তারকা। বলিউডেও জেমসের ভক্তের সংখ্যা কম নেই। একসময় টানা বলিউডের গানও গেয়েছেন তিনি। ভিগি ভিগি, আলবিদা কিংবা চাল চালের মতো হিন্দি গান শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। সেই সব গানের ভিডিও ক্লিপ এখন কলকাতার তরুণদের ফেসবুক ওয়ালে ওয়ালে।

বিষয়:কলকাতাগানজেমসনগর বাউলবলিউডরূপম ইসলাম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…