চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগের গুঞ্জন, আইজিপির স্পষ্ট বার্তা ‘না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ন ১৫, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি-সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি-সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিক্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরির্দশক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন; এমন গুঞ্জন ওঠার পর নিজেই বিষয়টি ‘অস্বীকার’ করেছেন।

রোববার দুপুরে আইজিপি পদত্যাগ করেন এমন খবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সে এ খবর ছড়িয়ে পড়ে।

পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সকালে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি ও নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই আইজিপি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

এ সময় উপস্থিত কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন।

বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত কিছু না বললেও দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান। তবে মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোন কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেননি।

বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে। খবরটি বাহিনীর সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়েছে।

Reneta

এর আগে গত জানুয়ারি মাসেই আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবদন করেছেন। যা তার পদত্যাগের গুঞ্জনের পালে হাওয়া দিচ্ছে।

অবসরে যাওয়া বাহারুলকে ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের চুক্তিতে আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন পর বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের আগমূহুর্তে আইজিপির পদত্যাগের বিষয়টি ছড়িয়ে পড়লে রোববার রাতে আইজিপি বাহারুল আলম চ্যানেল আই অনলাইনকে বলেন, “আমি পদত্যাগ করি নাই।”

ছাত্র জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের দিন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আত্মগোপনে চলে যান। পরদিন মধ্যরাতে নতুন পুলিশ প্রধানের দায়িত্ব পান মো. ময়নুল ইসলাম।

এরপর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানান সমালোচনার মুখে তিন মাসের মাথায় ২০ নভেম্বর আইজিপি ময়নুল ইসলামকে সরিয়ে দেয়। সেদিনই অবসরে যাওয়া বাহারুল আলমকে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বাহিনীর প্রধানের দায়িত্ব দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

আইজিপি বাহারুল বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।

বাহারুল আলম এর আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ছিলেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন।

ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনেও দায়িত্ব পালন করেন। দুই দফা ‘পদোন্নতিবঞ্চিত’ এই কর্মকর্তা অবসরে যান ২০২০ সালে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপি বাহারুল আলমপদত্যাগের গুঞ্জনপুলিশ সদর দপ্তরস্বরাষ্ট্র মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ বাস্তবায়নে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

মেহেরপুরে জ্বালানি তেল সংকটে বোরো চাষ ব্যাহত

এপ্রিল ৬, ২০২৬

নোয়াখালীতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

এপ্রিল ৬, ২০২৬

চাঁদের বলয়ে আজ প্রবেশ করছে নাসার মহাকাশযান ‘ওরিয়ন’

এপ্রিল ৬, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT