আদালত

আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরানোর গুঞ্জন

আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরানোর গুঞ্জন

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নতুন একজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে এ পদে আইনজীবী আমিনুল ইসলামকে বিবেচনা করার কথা জানান তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, তাজুল ইসলামকে ইতিমধ্যেই তার স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত সম্পর্কে অনানুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

পোস্টে ডেভিড বার্গম্যান জানান, “বিষয়টি নিশ্চিতকরণের জন্য যোগাযোগ করা হলে তাজুল ইসলাম মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এই পোস্টটি লেখার সময় পর্যন্ত সরকারি মুখপাত্রদের কাছ থেকে মন্তব্য পাওয়ার চেষ্টাও ব্যর্থ হয়েছে।”

পোস্টে তিনি উল্লেখ করেন, আমিনুল ইসলাম বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলায় গঠিত আইনজীবী দলের সদস্য ছিলেন। এ মামলায় দণ্ডিত হয়েছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া।

পোস্টে ডেভিড বার্গম্যান লেখেন, তিন দিন আগে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, নতুন সরকার তাকে বা প্রসিকিউশন দলের অন্যান্য সদস্যদের প্রতিস্থাপন করতে চায়, এমন কোনও ইঙ্গিত তিনি পাননি।

উল্লেখ্য, এর আগে জুলাই আন্দোলনে সারাদেশে মানবতাবিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালচিফ প্রসিকিউটর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…