অন্যান্য খেলা

ছেলেদের রোয়িং: প্যারিসেও স্বর্ণ ধরে রাখল নেদারল্যান্ডস

নেদারল্যান্ডসের রোয়িং দল প্যারিসে স্বর্ণপদক জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডসের চারজন রোয়িং খেলোয়াড় একটি ক্রীড়া নৌকায় প্যারিসে প্রতিযোগিতা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে পঞ্চম দিনে ছেলেদের চারজনের রোয়িং ইভেন্টে অলিম্পিক স্বর্ণ ধরে রেখেছে নেদারল্যান্ডস। টোকিও অলিম্পিকে রোয়িংয়ে স্বর্ণ জেতা দলটি ২০২৩ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিল। প্যারিস অলিম্পিকে ধারা অব্যাহত রাখল। এটি প্যারিসে নেদারল্যান্ডসের প্রথম স্বর্ণপদক।

প্যারিসে স্বর্ণ জেতাদের মধ্যে টোকিওতে স্বর্ণ জেতা রোয়ারের দুজন ছিলেন, টোন উইটেন এবং কোয়েন মেটসেমেকারস। বাকি দুজন রোয়ার ২০২৩ সালের চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। এ দলটির স্বর্ণ জিততে মোট সময় লেগেছে ৫ ঘণ্টা ৪২ মিনিট।

ইভেন্টে রৌপ্য জিতেছে ইতালি। তাদের সময় লাগে ৫ ঘণ্টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ড। তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতা পোল্যান্ডের সময় লাগে ৫ ঘণ্টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ড।

বিষয়:ইতালিউইটেনকোয়েননেদারল্যান্ডসপোল্যান্ডপ্যারিস অলিম্পিক-২০২৪
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…