বিনোদন

এবার ছেলের বাবা হলেন নায়ক রোশান

নায়ক রোশান তার নবজাতক সন্তানকে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“square_fit”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিয়ের প্রায় তিন বছর পর ২০২৩ সালে সেই খবর প্রকাশ্যে আনেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক জিয়াউল রোশান। তার কিছুদিন পরেই জানিয়েছিলেন কন্যা সন্তান হওয়ার খবর!

সেসব খবর পুরনো। এবার আরো একটি আনন্দ সংবাদ দিলেন ঢাকাই ছবির এই তারকা। বুধবার দুপুরে নিজের ফেসবুকে সে খবরটি জানালেন তিনি।

রোশান সদ্যজাত শিশুর কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে বললেন, আবারও বাবা হয়েছেন তিনি। এবার হলেন পুত্রের বাবা। মঙ্গলবার (৩০ এপ্রিল) তার জন্ম হয়েছে।

সঙ্গে জানালেন, তার কন্যা সন্তান জন্মের ১১ মাস পর এবার পুত্রের মুখ দেখলেন তিনি। সৃষ্টিকর্তার প্রতি এসময় কৃতজ্ঞতাও জানান এই নায়ক।

পুত্র সন্তান ও স্ত্রী তাহসিনা এশা দুজনই সুস্থ আছেন বলেও জানান রোশান। তাদের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন নায়ক।

বর্তমানে রোশান ব্যস্ত তার মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ডেডবডি’র প্রচারণা নিয়ে। এমডি ইকবাল পরিচালিত ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ৩ মে।

বিষয়:নায়কপুত্ররোশানলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…