জনপদ

মাগুরায় সমলয় ভিত্তিক রোপা আমনের ধান কাটা উৎসব

মাগুরায় ধান কাটা উৎসবের নারী শ্রমিকরা একসঙ্গে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় সমলয় ভিত্তিক রোপা আমনের ধান কাটা উৎসবের নারী শ্রমিকরা মাঠে কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাগুরা শ্রীপুর উপজেলা মধুপুর গ্রামে কৃষি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সমলয় ভিত্তিতে আবাদকৃত ধান কাটা উৎসব। মাগুরা -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুরে এ উৎসবের উদ্বোধন করেন।

মধুপুরের স্থানীয় একটি মাঠে ৭৫ জন কৃষক সমালয় (সিংক্রোনাইজ) ভিত্তিতে বারি- ৭৫ জাতের এই ধান চাষ করেছে। এখানে হেক্টর প্রতি ৫.১০ টন ধান ও ৩.৩৫ টন চাল উৎপন্ন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

কৃষি বিভাগ জানিয়েছে, সমলয় ভিত্তিক ধান চাষাবাদের সুবিধা হচ্ছে ধানের বীজ থেকে শুরু করে সার, কীটনাশক ও অন্যান্য উপকরণ বিনামুল্যে কৃষি বিভাগ থেকে সরবরাহ করা হয়। হারভেস্টিং মেশিনের মাধ্যমে দ্রুত ধান কেটে কৃষকের ঘরে তোলার ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া চারা উৎপাদন থেকে শুরু করে চারা রোপন পর্যন্ত সব কাজ হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে। কৃষি বিভাগ এখানে কৃষকের সহযোগীতায় নিবিড় পরির্চযা করে। ফলে ফলন হয় ভাল। কৃষক বিনামুল্যে ধান ঘরে তুলতে পারে। তেমন একটা শ্রমিকের প্রয়োজন হয়। পাশাপাশি ধানগুলো এক সঙ্গে একই মাঠে একই সাথে রোপন হওয়ায় একই সময়ে সার সেচ ও অন্যান্য পরির্চযা করা সহজ হয়। ধান ওঠে একই সময়ে। উন্নত জাতের ধান হওয়ায় ভাল ফলনের পাশাপাশি আগামীর মৌসুমে ধান রোপনের আগে স্বল্প জীবন কালীন উচ্চ ফলনশীল এই ধান চাষে অনন্ত দুই মাস সময় বাচে। যেখানে কৃষক রবি মৌসুমের আর একটি ফসল ঘরে তুলতে পারে।

মাগুরায় সমলয় ভিত্তিক রোপা আমনের ধান কাটা উৎসবের অংশগ্রহণকারী নারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমন ধান কাটা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচলক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ মুহিত উপস্থিত ছিলেন।

উৎসবের পর অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর মধুপুর রাধাচরণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জননেতা মরহুম অ্যাডভোকেট আছাদুজ্জামানের নামকরণে আছাদুজ্জামান প্রশাসনিক নতুন ভবনের উদ্বোধন করেন। সেখানে তিনি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

এছাড়া সেখানে প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সুজিত কুমার ও অ্যাডভোকেট রমেশ চন্দ্র সরকারের নামে দুইটি সড়কের নাম ফলক উন্মোচন করেন।

বিষয়:মাগুরার শ্রীপুর
প্রতিবেদক

শামীম খান

মাগুরা প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…