চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাবুশেনকে হটিয়ে টেস্ট ব্যাটারদের শীর্ষে রুট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 15, জুন 2022
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

দুর্দান্ত সেঞ্চুরিতে লর্ডসে ইংল্যান্ডকে টেস্ট জয়ের ধারায় ফিরিয়েছেন, ট্রেন্ট ব্রিজেও খেলেছেন ১৭৬ রানের ইনিংস। আছেন এবছর টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষে। অতিমানবীয় সব পারফরম্যান্সে আইসিসি র‌্যাঙ্কিংয়েও সুখবর পেলেন জো রুট। মার্নাস লাবুশেনকে সরিয়ে সাদা পোশাকে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেছেন ইংলিশ ব্যাটার।

সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় দুই ধাপ পিছিয়েছেন তামিম ইকবাল। ৫৭৭ রেটিং পয়েন্ট নিয়ে বাঁহাতি টাইগার ওপেনার আছেন ৩৪ নম্বরে।

টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন প্যাট কামিন্স। তিন ধাপ পিছিয়ে ষষ্ঠ অবস্থানে নেমে গেছেন কাইল জেমিসন। সুখবর পেয়েছেন তার সতীর্থ ট্রেন্ট বোল্ট। চার ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন কিউই পেসার।

টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন ভারতের ঈশান কিষাণ। সাউথ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের প্রথম তিন ম্যাচে ১৬৪ রান করেছেন বাঁহাতি ওপেনার। ৫৭৭ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান এখন সাতে। ২ ধাপ পিছিয়ে ২১ নম্বরে এখন বিরাট কোহলি।

তবে কোনো ম্যাচ না খেলেই র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাঈম শেখ। ৩ ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ এখন ব্যাটিংয়ের ৩৩ নম্বরে এবং একধাপ এগোনো নাঈমের অবস্থান ২৮ নম্বরে।

টি-টুয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জশ হ্যাজেলউড। একধাপ এগিয়ে ১০ম স্থানে উঠেছেন বাংলাদেশের নাসুম আহমেদ। ৩ ধাপ এগিয়ে ১১তম স্থানে এসেছেন ভূবনেশ্বর কুমার। ৪ ধাপ পিছিয়ে ১৩তম স্থানে গেছেন আফগানিস্তানের মুজিব-উর রহমান।

ট্যাগ: কোহলিতামিমনাসুমমাহমুদুল্লাহরুটলাবুশেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যিনি নির্বাচিত হবেন তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব: রিফাত

পরবর্তী

সুষ্ঠু ভোট হলে রায় মেনে নেব: সাক্কু

পরবর্তী

সুষ্ঠু ভোট হলে রায় মেনে নেব: সাক্কু

পরিবেশ রক্ষায় প্রত্যেকে কমপক্ষে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

সর্বশেষ

পাকিস্তানি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ আজ

ফেব্রুয়ারি 1, 2026

জামায়াত আমিরসহ সিনিয়র নেতাদের টুইটার হ্যাক করে নারী বিদ্বেষী কন্টেন্ট ছড়ানোর অভিযোগ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

রাজধানীতে থাকবে শুষ্ক আবহাওয়া, মেঘলা আকাশসহ হালকা কুয়াশার আভাস

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ফের বাড়ল দেশের বাজারে সোনার দাম, রোববার থেকে কার্যকর

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version