ফুটবল

‘রোনালদো কখনও সমস্যা ছিলেন না’

ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ম্যাচে উপস্থিত, দর্শকদের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

এরিক টেন হাগ এবং ক্রিস্টিয়ানো রোনালদো

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন সাবেক কোচ এরিক টেন হাগের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বন্দ্ব অনেকটা প্রকাশ্যেই ছিল। মাঝে মধ্যেই রোনালদোকে তার অধীনে খেলতে অসন্তুষ্ট দেখা যেত। দলের সমস্যার কারণ হিসেবে ডাচ কোচের তীর মাঝে মধ্যেই যেত রোনালদোর দিকে। দুই বছর পর এসে টেন হাগ জানালেন, রোনালদো সমস্যার কারণ ছিলেনেন না।

২০২১ সালে রোনালদো দ্বিতীয়বার ইউনাইটেডে আসার পর শুরু হয় গুরু-শিষ্যের সম্পর্কের টানাপড়েন। পরবর্তী এক বছরের মধ্যেই ক্লাবের সঙ্গে সমঝোতায় ইউনাইটেড ছাড়েন পর্তুগিজ মহাতারকা। ২০২৪-২৫ মৌসুমে খারাপ শুরুর পর গত অক্টোবরে টেন হাগকে বরখাস্ত করা হলে বুন্দেসলিগার বেয়ার লেভারকুসেনের কোচিংয়ের দায়িত্ব নেন।

শুক্রবার স্ট্যামফোর্ড ব্রিজে প্রীতি ম্যাচে চেলসির কাছে ২-০ গোলে হারে লেভারকুসেন। ম্যাচ শেষে টেন হাগের কাছে প্রশ্ন আসে রোনালদোকে নিয়ে, জবাবে ৫৫ বর্ষী কোচ বলেছেন, ‘আমার কাছে রোনালদো কোনো সমস্যা ছিল না। সে দলেরও সমস্যার কারণ ছিল না। সত্যি বলতে এটা এখন অতীত।’

টেন হাগের নেতৃত্বাধীন সময়ে ইংলিশ ক্লাবটি দুটি ঘরোয়া শিরোপা জেতে। ২০২৩ কারাবাও কাপের পর ২০২৪এ  নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে জেতে এফএ কাপ। নিজের অর্জন নিয়ে ডাচ কোচ বলেছেন, ‘অনেক কিছুই ঘটেছে অতীতে। তারপরও আমরা ম্যানচেস্টার ইউনাইটেডে দুটি শিরোপা জিতেছি। আমি তাকে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

‘আমার ইউনাইটেডের অধ্যায় শেষ, লেভারকুসেনে খুশি আছি। তাদের হয়ে শিরোপা জিততে চাই। দলটি বর্তমানে ভালো খেলছে এবং আমরাও উন্নতি করে চলেছি।’

ক্লাবটির হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হতে চলেছে ডাচ কোচের। শুক্রবার ডিএফবি পোকালের প্রথম রাউন্ডে এসজি সোনেনহফের বিপক্ষে লড়বে লেভারকুসেন। এক সপ্তাহ পর বুন্দেসলিগার উদ্বোধনী ম্যাচে টিএসজি হফেনহাইমের মুখোমুখি হবে হাগের শিষ্যরা।

বিষয়:এরিক টেন হাগক্রিস্টিয়ানো রোনালদোম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…