চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা ১৬ মৌসুম সর্বোচ্চ গোলদাতার রেকর্ড রোনালদোর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:05 অপরাহ্ন 03, জুন 2022
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

কৈশোর, যৌবন পেরিয়ে ক্যারিয়ারের পড়ন্তবেলায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাঝে কেটে গেছে ১৯টি বছর। ক্ষিপ্রগতিতে বল নিয়ে ছুটে চলা কমেনি এতটুকুও। সদ্যগত মৌসুমেও ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। একই সাথে টানা ১৬ মৌসুম কোনো ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন ৩৭ বর্ষী পর্তুগিজ সুপারস্টার।

২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার পর সময়ের সাথে তারকাখ্যাতি পেয়েছেন। ২০০৬ সালে ২৩ গোল দিয়ে ওয়েইন রুনির সাথে যৌথভাবে সেরা গোল সংগ্রাহক হয়েছিলেন। পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রোনালদোর তেজে পুড়েছে প্রতিপক্ষের রক্ষণ। সেই রোনালদোকে নিয়ে প্রতিপক্ষ কোচদের ভীতি এতটুকুও কমেনি। এখনো তাকে আটকাতে পরিকল্পনার বাড়তি ছক সাজাতে হয়।

বলা হয়ে থাকে ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন রোনালদো। আসলেই কি তাই? পরিসংখ্যান অবশ্য সে কথা বলছে না। গত মৌসুমে প্রিমিয়ার লিগে তৃতীয় সর্বোচ্চ গোল সংগ্রাহক তিনি। সমান ৩৫ ম্যাচে মোহাম্মেদ সালাহ ও সন হিউং মিনের ২৩ গোলের পর ৩০ ম্যাচে ১৮ গোল তার। ব্যর্থতার দায় বলতে এতটুকুই দলকে নিয়ে যেতে পারেননি চ্যাম্পিয়ন্স লিগের আসরে।

২০০৯ সালে রেড ডেভিলদের ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন রোনালদো। পরে যা করেছেন তা ইতিহাস। ক্লাবটির হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। ২০১৮ সালে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পূর্বে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোলের রেকর্ড গড়ে গেছেন। এসময় প্রতিবারই হয়েছেন ক্লাবের মৌসুম সর্বোচ্চ গোলদাতা। গোলের সংখ্যায় তার ধারে কাছেও যেতে পারেননি সতীর্থদের কেউ।

জুভেন্টাসে যোগ দিয়েও সোনার ডিম পাড়া বন্ধ করেননি। টানা তিন মৌসুমে সেরা গোল সংগ্রাহক ছিলেন। সবশেষ মৌসুমে ম্যানচেস্টারে ফিরে ২৪ গোল দিয়ে টানা ১৬ মৌসুম সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন।

ট্যাগ: জুভেন্টাসম্যানচেস্টার ইউনাইটেডরিয়াল মাদ্রিদরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লর্ডস টেস্টে খেলা ইংল্যান্ডের রবিন দাসের সাথে যে সম্পর্ক বাংলাদেশের

পরবর্তী

আর্জেন্টিনার উদযাপনে ব্রাজিলকে অপমান, নেইমারের ট্রল

পরবর্তী

আর্জেন্টিনার উদযাপনে ব্রাজিলকে অপমান, নেইমারের ট্রল

যুক্তরাষ্ট্রে গির্জার সামনে বন্দুক হামলায় আততায়ীসহ নিহত ৩

সর্বশেষ

ফ্রি মোমোর লোভে পরিবারের গয়না দিয়ে দিল ছাত্র

ফেব্রুয়ারি 2, 2026

পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনে কত বড় ক্ষতির মুখে আইসিসি?

ফেব্রুয়ারি 2, 2026

কূটনৈতিক উত্তেজনার মধ্যে বাংলাদেশের বরাদ্দ অর্ধেক কমাল ভারত

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি 2, 2026

এপস্টেইন সংশ্লিষ্টতার জেরে লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন লর্ড ম্যান্ডেলসন

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version