চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদির দলবদল: ফিফাকে আপত্তির কথা জানাবে ইপিএলের ক্লাবগুলো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ন ০৫, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপীয় লিগ ছেড়ে অনেক তারকা খেলোয়াড়ই সৌদি আরবে ঠিকানা খুঁজে নিচ্ছেন। সৌদি প্রো লিগের অর্থের ঝনঝনানি দলবদলের বাজারে কিছুটা হলেও প্রভাব ফেলেছে। একের পর এক তারকা খেলোয়াড়দের সৌদি যাত্রা উদ্বেগ বাড়াচ্ছে ইউরোপীয় শীর্ষ লিগের কোচ ও কর্তাদের। এবার ফিফাকে এ ব্যাপারে আপত্তির কথা জানাতে চায় ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাবগুলো।

গত জানুয়ারিতে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার দেখানো পথ ধরে ইউরোপ থেকে তারকা ফুটবলাররা একে একে মরুর দেশে পাড়ি দিচ্ছেন। রোনালদোর পর সৌদি ক্লাবগুলো করিম বেনজেমা, হেন্ডারসন ও রবের্তো ফিরমিনোর মতো বড় তারকাদের সঙ্গে চুক্তি করেছে। এমনকি বায়ার্ন মিউনিখ থেকে সাদিও মানেও যোগ দিয়েছেন রোনালদোর দলে।

প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর দাবি, ইউরোপ থেকে তারকা খেলোয়াড়দেরকে নিয়ে যাচ্ছে সৌদি প্রো লিগ। যা ভবিষ্যতের জন্য হুমকিও মনে করছেন অনেক কোচ। এ ব্যাপারে পেপ গার্দিওলা ও ইয়ূর্গেন ক্লপ জানিয়েছিলেন শঙ্কার কথা।

তাদের দাবি, সৌদি আরবের দলবদলের উইন্ডো ইপিএলের চেয়ে এক সপ্তাহ বেশি খোলা থাকে। এতে করে শেষ মুহূর্তে ইপিএল থেকে খেলোয়াড় চলে গেলে নতুন করে দল পূর্ণ করতে সময় পাবে না তারা। এমনকি অপেক্ষা করতে হবে জানুয়ারির দলবদলের উইন্ডো চালু হওয়া পর্যন্ত।

সৌদি লিগের দলবদলের বাজার বন্ধ হবে আগামী ৭ সেপ্টেম্বর। অপরদিকে, ইপিএলসহ শীর্ষ ইউরোপিয়ান লিগের দলবদল শেষ হবে আরও ৬ দিন আগে। তাতে ইউরোপীয় ক্লাবগুলোর আশঙ্কা, এ সময়ের মধ্যে আকর্ষণীয় প্রস্তাব দিয়ে সৌদি ক্লাবগুলো খেলোয়াড় কিনলে তখন আর বিকল্প ফুটবলার আনারও সুযোগ থাকবে না।

মূলত লিভারপুল কোচ ক্লপের উদ্বেগ প্রকাশের পর থেকেই বিষয়টি সামনে এসেছে। বাকি ক্লাবগুলোও বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবছে। ফিফার প্রতি, মূলত ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) মধ্য দিয়ে দাবিটি জানানো হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়ূর্গেন ক্লপএফএগার্দিওলাটেন হাগফিফামানেরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি জানালেন ইকবাল করিম ভুইঁয়া

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘রোনালদোকে একমাত্র এমবাপে অতিক্রম করতে পারবেন’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT