মারে’কে ধন্যবাদ জানালেন রোনালদিনহো

রোনালদিনহো ফুটবল মাঠে হাসিমুখে ধন্যবাদ জানাচ্ছেন, তার খেলার জন্য প্রশংসা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোকে পছন্দের সেরা অ্যাথলেট বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন স্কটল্যান্ডের টেনিস তারকা অ্যান্ডি মারে। বলেছিলেন, ফুটবলের অন্যতম তারকার খেলা দেখে দেখেই বড় হয়েছেন। মারের সেই টুইটের জবাব দিয়েছেন বিশ্বকাপজয়ী রোনি।
সাবেক নাম্বার ওয়ান ৩৬ বর্ষী মারে লিখেছিলেন, ‘আমার পছন্দের অ্যাথলেট সেসময় বেড়ে উঠছিল। ১৫ বছর বয়সে যখন বার্সেলোনায় প্রশিক্ষণ নিতে এসেছিলাম, তাকে অসংখ্যবার সরাসরি দেখেছিলাম। প্রকৃতই প্রতিভা, সবসময়ই মুখে হাসি থাকে।’
‘আমি স্টেডিয়ামে আগেভাগে পৌঁছাতাম তার ওয়ার্মআপ দেখার জন্য, ভিডিওতে যেমন অদ্ভুত দক্ষতা, টেকনিক দেখি, তেমনভাবে অনুশীলন করত।’
৪৩ বর্ষী বার্সেলোনা ও এসি মিলানের সাবেক কিংবদন্তি অল্প কথায় মারের প্রশংসার উত্তর দিয়েছেন। বলেছেন, ‘আপনাকে ধন্যবাদ স্যার অ্যান্ডি মারে।’
টেনিস খেলোয়াড় হওয়া সত্ত্বেও ফুটবলের মহা সমর্থক মারে। ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল ও হাইবারনিয়ানের সমর্থক তিনি। তার দাদা রয় এরিকসেন ১৯৫০ সালের দিকে ফুটবল খেলতেন।







