ফুটবল

কোন শোরগোল ছাড়াই ধারে লিভারপুলে চলে যাচ্ছেন বার্সার এই অধিনায়ক

বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি ধারে লিভারপুলে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি ধারে লিভারপুলে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছিল না কোন বড় আলোচনা, ছিল না কোন শোরগোল, যেখানে হঠাৎ বার্সেলোনা ছেড়ে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো। ধারে চুক্তিবদ্ধ হয়ে লা লিগার চ্যাম্পিয়ন দলটির অধিনায়কের অ্যানফিল্ডে যাওয়া গ্রীষ্মকালীন দলবদলের অন্যতম বড় চমক। ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন এই খবর। 

রোমানো জানান, চুক্তিটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখানে সমস্ত প্রধান শর্তে সম্মতি দেয়া হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে নথিপত্র স্বাক্ষরিত হবে যাবে বলে আশা করা হচ্ছে। আরাউহোর দলবদলের জন্য লিভারপুল এবং বার্সেলোনা একটি মৌখিক চুক্তিতে পৌঁছেছে এবং কাতালানদের স্পোর্টিং ডিরেক্টর ডেকো এ কার্যক্রমে সবুজ সংকেত দিয়েছেন।

এ উরুগুইয়ান ডিফেন্ডার প্রাথমিকভাবে ধারে প্রিমিয়ার লিগ ক্লাবটির সাথে যোগ দেবেন এবং চুক্তিতে একটি ‘কেনার অপশন’ অন্তর্ভুক্ত থাকবে। পরবর্তীতে আসন্ন মৌসুম শেষ হলে লিভারপুল চাইলে তাকে কিনে দলে রেখে দিতে পারবে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ শর্তটি বাধ্যতামূলক নয়। অর্থাৎ লিভারপুল যদি এ চুক্তি স্থায়ী না করার সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে আরাউহো দীর্ঘমেয়াদী ভবিষ্যতের ওপর বার্সেলোনার কিছুটা নিয়ন্ত্রণ থাকবে। বার্সায় আরাউহোর ভবিষ্যৎ নিয়ে বেশ কিছুদিন ধরেই ঝুলন্ত অবস্থায় ছিল।

অবশ্য বার্সেলোনার দৃষ্টিকোণ থেকে, পদক্ষেপটি তাদের বেতন খরচ কমানোর পাশাপাশি আগামী গ্রীষ্মে একটি বড় অঙ্কের দলবদল ফি আদায়ের সম্ভাবনাও উন্মুক্ত রাখবে।

বিষয়:উরুগুয়েবার্সেলোনারোনাল্ড আরাউহোলিড স্পোর্টসলিভারপুল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…