ফুটবল

গ্লাভসজোড়া তুলে রাখলেন রোমেরো

গ্লাভসজোড়া তুলে রাখলেন রোমেরো

পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার তারকা গোলরক্ষক সার্জিও রোমেরো। ৩৯ বছর বয়সে গ্লাভসজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন মোনাকো ও ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক।

অবশ্য ফুটবল থেকে সরে যাচ্ছেন না রোমেরো। কোচ হিসেবে ক্যারিয়ার গড়তেই এই সিদ্ধান্ত তার। তবে গোলকিপিং কোচ না হয়ে পুরো দলের কোচ হওয়ার প্রতিই বিশেষ আগ্রহ তার। ইতিমধ্যে তার নিজস্ব ব্যাকরুম স্টাফও গঠন করেছেন রোমেরো।

২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে টাইব্রেকারে নেদারল্যান্ডসের দুটি শট ঠেকিয়ে তিনি বনে যান আর্জেন্টিনাকে ফাইনালে তোলার নায়ক। তবে সেই বিশ্বকাপ আর জেতা হয়নি ফাইনালে জার্মানির কাছে ১-০ ব্যবধানে হারে আলবিসেলেস্তেরা। চোটের কারণে ২০১৮ বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। এরপর থেকেই জাতীয় দলে অনিয়মিত ছিলেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ, আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন মোট ৯৬ ম্যাচ।

পেশাদার ক্যারিয়ারে রোমেরো এজ আলকমার, সাম্পদোরিয়া, মোনাকো, ম্যানচেস্টার ইউনাইটেড, ভেনেজিয়া, বোকা জুনিয়র্স, এবং আর্জেন্টিনোস জুনিয়্‌স-এর জার্সিতে গোলপোস্ট সামলেছেন।

বিষয়:অবসরআর্জেন্টিনারোমেরোলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…