ক্রিকেট

শচীন থেকে কাড়া ওয়ার্নারের রেকর্ডে ভাগ বসালেন রোহিত

ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ব্যাটিং করছেন, মাঠে খেলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ব্যাটিং করছেন, মাঠে খেলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপের দ্রুততম হাজার রানের রেকর্ডটি ছিল কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। শচীনের দেশে খেলতে নেমে সেই রেকর্ড ভেঙেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার ডেভিড ওয়ার্নার। আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে ওয়ার্নারের সেই রেকর্ডে এবার ভাগ বসালেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। ভারতীয় অধিনায়ক রোহিত মাইলফলক থেকে ২২ রান দূরে ছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে ফজলহক ফারুকীকে ছক্কা হাকিয়ে ওই মাইলফলক স্পর্শ করেন। ১৯তম ইনিংসে ওই রান করে ভাগ বসান অজি ব্যাটার ওয়ার্নারের রেকর্ডে।

ভারতের বিপক্ষে চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে ১৯ ইনিংসে হাজারের মাইলফলক স্পর্শ করেছিলেন বাঁহাতি অজি তারকা। শচীন হাজার ছুঁয়েছিলেন ২০তম ইনিংসে।

বিশ্বকাপে এপর্যন্ত হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সবমিলিয়ে ২৩ ক্রিকেটার। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও আছেন এ ক্লাবে। বিশ্বকাপে টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাটে এসেছে ১ হাজার ১৬০ রান।

বিশ্বকাপে দ্রুততম হাজারের মাইলফলক শচীনের সমান ম্যাচ খেলে ছুঁয়েছেন সাউথ আফ্রিকার ব্যাটার এবিডি ভিলিয়ার্স। ২১ ইনিংসে হাজার আছে ক্যারিবীয় গ্রেট স্যার ভিভ রিচার্ড ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির।

বিষয়:অস্ট্রেলিয়াআফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ লিডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডওয়ার্নার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…