ক্রিকেট

দুদিন বৃষ্টিতে ভেস্তে কানপুরে তৃতীয় দিনেও খেলা হতে পারে অল্পই

বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট

বৃষ্টির কারণে খেলা স্থগিতের জন্য প্রস্তুত স্টেডিয়াম. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টেডিয়ামে বৃষ্টির কারণে মাঠে পানি জমে থাকায় খেলা স্থগিতের প্রস্তুতি নেওয়া হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টে নিরাপত্তা ঘিরে এক ধরনের সংকট তৈরি হয়েছে। যা উত্তরণে কাজ করছে স্বাগতিক দেশটি। এরমধ্যেই আরেকটি সংকট তৈরি হতে চলেছে কানপুর টেস্টে, সেটি প্রাকৃতিক। দেশটির গণমাধ্যম জানাচ্ছে, ম্যাচের প্রথমদিন থেকে তৃতীয় দিন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উইন্ডি ডটকমের বরাতে ভারতীয় গণমাধ্যমে খবর, শুক্রবার কানপুরে শুরু হতে চলা টেস্টের প্রথমদিন থেকে আবহাওয়ার অবস্থা মোটেও সুবিধাজনক থাকবে না। খেলার প্রথম তিন দিন ৮০ শতাংশ করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচের ফলাফল বের করা বেশ কঠিন হতে পারে।

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম সংলগ্ন এলাকা ঘিরে আকুওয়েদার জানাচ্ছে, টেস্টের প্রথমদিন অর্থাৎ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ, শনিবার টেস্টের দ্বিতীয় দিনে সেই সম্ভাবনা ৮০ শতাংশ।

রোববার ম্যাচের তৃতীয় দিনেও বারকয়েক খেলা পণ্ড হওয়ার সম্ভাবনা আছে। এদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ। তবে খেলার শেষ দুদিন আবহাওয়া ভালো থাকবে।

রোহিত শর্মার ভারতের বিপক্ষে কানপুরে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু ২৭ সেপ্টেম্বর। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়। বড় জয়ে সিরিজে ১-০তে এগিয়ে আছে ভারত।

বিষয়:কানপুরগ্রিনপার্কবাংলাদেশবাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টভারতরোহিত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…