বিনোদন

ঝর্ণার ধারে অভিনেতার রহস্যমৃত্যু, পরিবার বলছে ‘পরিকল্পিত খুন’

অভিনেতার রহস্যমৃত্যু নিয়ে তদন্তের জন্য পুলিশ ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝর্ণার ধারে অভিনেতার রহস্যমৃত্যু নিয়ে তদন্তের জন্য পুলিশ ও পরিবারের সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যামাজনের জনপ্রিয় সিরিজ ‘ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের অভিনেতা রোহিত বাসফোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। গেল রবিবার আসামের গুয়াহাটির একটি ঝর্ণার কাছে তার মৃতদেহ পাওয়া গেছে। অভিনেতার পরিবার এটি একটি পরিকল্পিত খুন বলে দাবি করেছে এবং ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে।

গুয়াহাটি শহরের উপকণ্ঠে গর্ভাঙ্গা অরণ্যে রবিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা সবাইকে স্তব্ধ করে দিয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোহিত বন্ধুবান্ধবদের সঙ্গে পিকনিকে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে গুয়াহাটি ঝর্ণার কাছে মৃত অবস্থায় পাওয়া যায়। তার পরিবার এই ঘটনাকে দুর্ঘটনা নয় বরং একটি পরিকল্পিত খুন বলে দাবি করেছে এবং পুলিশকে যথাযথ তদন্তের আহ্বান জানিয়েছে।

বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়েছিলেন রোহিত

আসামের বাসিন্দা রোহিত সম্প্রতি মুম্বাই থেকে নিজের শহরে ফিরেছিলেন। রবিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় তিনি গর্ভাঙ্গা অরণ্যে পিকনিকে যান এবং বাড়িতে সে কথা জানান। কিন্তু বেলা গড়াতেই তার ফোন বন্ধ পাওয়া যায় এবং যোগাযোগ করা যায়নি, ফলে পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দেয়। কিছু সময় পর রোহিতের এক বন্ধু ফোন করে জানায় যে একটি ‘দুর্ঘটনা’ ঘটেছে। রোহিতকে দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবার স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)-কে খবর দেয়। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ময়নাতদন্তে দেহে আঘাতের চিহ্ন মিলেছে

গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে করা ময়নাতদন্ত রিপোর্টে রোহিতের মাথা, মুখ ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। এই আঘাতগুলি ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখার বিষয়টিকে সন্দেহজনক করে তোলে। পুলিশ প্রথমে এটিকে দুর্ঘটনা বলেই অনুমান করেছিলো, কিন্তু ময়নাতদন্ত এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে এখন বিষয়টির গভীর তদন্ত শুরু হয়েছে।

যে কারণে পরিবারের সন্দেহ এটি পরিকল্পিত খুন

রোহিতের পরিবার দৃঢ়ভাবে দাবি করেছে যে এটি একটি পরিকল্পিত খুন। তাদের বক্তব্য, সম্প্রতি পার্কিং নিয়ে রোহিতের কয়েকজনের সঙ্গে বিবাদ হয়েছিল। সেই বিবাদে রঞ্জীত বাসফোর, অশোক বাসফোর ও ধর্ম বাসফোর নামক তিনজন তাকে হত্যার হুমকি দিয়েছিল। এছাড়াও সন্দেহের তালিকায় রয়েছেন অমরদীপ নামের এক জিম মালিক, যিনি রোহিতকে এই পিকনিকের জন্য ডেকেছিলেন। আশ্চর্যের বিষয় হলো, এই চারজনই ঘটনার পর থেকে পলাতক, যা তদন্তকে আরও জটিল করে তুলেছে। ইন্ডিয়া টিভি

বিষয়:অভিনেতাগুয়াহাটিফ্যামিলি ম্যান ৩ভারতরোহিত বাসফোরসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…