কক্সবাজার

উখিয়া ক্যাম্পে সন্ত্রাসী হামলায় রোহিঙ্গা শিক্ষার্থী নিহত

রোহিঙ্গা শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার silhouette ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি silhouette ছবি যেখানে কিছু ব্যক্তি রোহিঙ্গা শিক্ষার্থীর উপর হামলা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে মোহাম্মদ ইউসুফ নামের ১৮ বছর বয়সী একজন রোহিঙ্গা মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছেন। আরসা সন্ত্রাসী গ্রুপ এ ঘটনায় জড়িত বলে দাবি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে উখিয়া উপজেলার বালুখালী ৮ ডাব্লিউ নাম্বার রোহিঙ্গা কাম্পের বি ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইউসুফ একই ক্যাম্পের বাসিন্দা মোঃ হামিদ হোসেনের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গতকাল  রাতে ৮ ডাব্লিউ ক্যাম্পের মেইন ব্লকে পিএইচডি হাসপাতালের সামনে হেটে যাওয়ার সময় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ইউসুফকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং পিঠে গুলি করে পালিয়ে যায়।

খবর পেয়ে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ ইউসুফকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, প্রাথমিকভাবে জানা যায় ইউসুফকে অন্য একটি সশস্ত্র গ্রুপের সোর্স সন্দেহে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ (আরাকান স্যালভেশন আর্মি) আরসা’র সদস্যরা গুলি করে হত্যা করেছে।

নিহত ইউসুফ ক্যাম্প ৮/ইস্টের একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়:উখিয়া ক্যাম্পখুনরোহিঙ্গা ক্যাম্পহত্যা
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…