কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১

রোহিঙ্গা ক্যাম্পের ঝুঁকিপূর্ণ বসতি ও এক গাছের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পের ঝুঁকিপূর্ণ বসতি ও এক গাছের দৃশ্য, যেখানে অনেক ছোট ছোট ঘর দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় মোহাম্মদ নূর ছালাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১ আগস্ট) গভীর রাতে ৪ নং রোহিঙ্গা ক্যাম্প মধুরছড়া এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই গ্রুপের গুলাগুলিতে নিহত হয়েছে। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা চলছে।

বিষয়:রোহিঙ্গা ক্যাম্প
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…