ফুটবল

নিষেধাজ্ঞার শাস্তি পেলেন রদ্রি-মোরাতা

স্প্যানিশ ফুটবল খেলোয়াড় রদ্রি-মোরাতা মাঠে একে অপরের সাথে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিশ ফুটবল খেলোয়াড় রদ্রি ও মোরাতা মাঠে একে অপরের সাথে আলোচনা করছেন, যা ফুটবল ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গতমাসে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল স্পেন। শিরোপা জয়ের পর উদযাপনের সময় আচরণবিধি ভেঙেছেন আলভারো মোরাতা ও রদ্রি। যে কারণে শাস্তি পেলেন দুই তারকা ফুটবলার। তাদের এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা।

ইউরোতে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা জয়ের পর স্পেনে ফিরে সমর্থকদের সঙ্গে গান গান ফুটবলাররা। গানে ছিল ‘জিব্রাল্টার স্পেনের অংশ’ এরকম লাইন। স্পেনের দক্ষিণে জিব্রাল্টার অবস্থান হলেও এটি মূলত ব্রিটিশ অঞ্চল।

আচরণবিধি না মেনে, ফুটবলের মঞ্চে বাইরের বিষয় টেনে আনা এবং ফুটবলের চেতনাকে বিতর্কিত করার অভিযোগে মোরাতা-রদ্রিকে শাস্তি পেতে হল। বিবৃতিতে বিষয়টি জানিয়েছে উয়েফা। সংস্থাটির আগামী সূচির প্রথম ম্যাচে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

আগামী ৫ সেপ্টেম্বর নেশন্স লিগের উদ্বোধনী ম্যাচে নামবে স্পেন। প্রতিপক্ষ সার্বিয়া। ম্যাচটি খেলা হচ্ছে না দুই তারকার।

বিষয়:ইংল্যান্ডউয়েফাজিব্রাল্টারমোরাতারদ্রিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…