বিনোদন

ঝড় তুলতে আসছে ‘রকস্টার’-এর টিজার!

ঝড় তুলতে আসছে ‘রকস্টার’-এর টিজার!

ঘোষণার পর থেকেই আলোচনায় ঢাকাই সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘রকস্টার’! সিনেমার শুটিং প্রায় শেষের পথে। এবার আসছে এই ছবির টিজার! ধারণা করা হচ্ছে, টিজারেই ধামাকা দিতে যাচ্ছে শাকিবকে নিয়ে নতুন নির্মাতার এই সিনেমা!

‘রকস্টার’ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে, আগামী সপ্তাহেই আসছে ‘রকস্টার’ এর অ্যানিমেশন টিজার। এরপরেই ধারাবাহিকভাবে গান ও ট্রেলার আসবে।

তরুণ নির্মাতা আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ প্রযোজনা করেছে সান মোশন পিকচার্স লিমিটেড। ছবিটি আগামী ঈদুল আযহায় দেশব্যাপী মুক্তি পাবে।

অ্যাকশান ঘরানার শাকিব খানকে দেখতে দেখতে যারা হাপিয়ে উঠেছিলেন, এবার ‘রকস্টার’-এ তারা অন্য এক শাকিবকে দেখবেন বলে জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। সিনেমায় থাকবে বেশ কিছু গান।

গানগুলো তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে তৈরী করা হচ্ছে, সংশ্লিষ্টরা ধারণা করছেন- সিনেমা মুক্তির আগেই ‘রকস্টার’-এর গানগুলো দর্শকের মধ্যে সাড়া ফেলবে! সেই সঙ্গে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সব শ্রেণির দর্শকরাই মেতে উঠবে ‘রকস্টার’-এ।

‘রকস্টার’-এ শাকিব খান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলাসহ অনেকে।

বিষয়:আজমান রুশোতানজিয়ামিথিলারকস্টারলিড বিনোদনশাকিব খান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…