চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটে ‘জয় বাংলা’ লেখা রকিবুল পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১০ অপরাহ্ন ০৯, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রীড়াক্ষেত্রে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন এ এস এম রকিবুল হাসান। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সাবেক ক্রিকেটারের পুরস্কার প্রাপ্তির কথা জানায়।

সাবেক ক্রিকেটার রকিবুল ১৯৫৩ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। পাকিস্তান আমলে তার খেলোয়াড়ি জীবন শুরু। ওপেনিং ব্যাটার হিসেবে সুনাম কুড়ান।

বাংলাদেশের স্বাধীনতার আগে পাকিস্তান টেস্ট দলে তার অন্তর্ভুক্তির সম্ভাবনা ছিল। কিন্তু সুযোগ মেলেনি। ১৯৬৯-৭০ মৌসুমে ঢাকায় পাকিস্তান-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে দ্বাদশ খেলোয়াড় হিসেবে পূর্ব পাকিস্তানের রকিবুল হাসান সুযোগ পান। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলে দীর্ঘদিন জাতীয় দলের ওপেনার হিসেবে খেলেছেন।

১৯৭১ সালের ২৬শে ফেব্রুয়ারি। ঢাকায় সেদিন শুরু হয় আন্তর্জাতিক একাদশ ও পাকিস্তান একাদশের অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচ। সুযোগ পান রকিবুল। ম্যাচের আগেরদিন বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল তার বন্ধু রকিবুলকে ব্যাটে জয় বাংলা লেখা স্টিকার লাগিয়ে খেলতে নামার পরামর্শ দেন।

ম্যাচের দিন সকালে জয় বাংলা স্টিকার নিয়ে পাকিস্তানের হয়ে খেলতে নামেন রকিবুল। গোটা স্টেডিয়াম জয় বাংলা স্লোগানে গর্জে ওঠে। ফটোগ্রাফারদের ক্যামেরায় ফ্রেমবন্দি হয় রকিবুলের ব্যাটে লেখা জয় বাংলা। সেই থেকে তিনি এদেশের ক্রীড়াঙ্গন ইতিহাসে অমর কীর্তির ব্যক্তিত্ব হয়ে আছেন।

১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। সেই দলের অন্যতম সদস্য ছিলেন রকিবুল হাসান। তিনি তিনবার আইসিসি ট্রফিতেও খেলেছিলেন। অবসরের পর ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। ম্যাচ রেফারি ও ক্রিকেট বিশ্লেষক হিসেবেও ক্রিকেটের সাথে আছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জয় বাংলারকিবুললিড স্পোর্টসস্বাধীনতা পুরস্কার-২০২৩
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ

মার্চ ১২, ২০২৬

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

মার্চ ১২, ২০২৬

মেহেদির রং মোছার আগেই রক্তে লাল সড়ক: দুর্ঘটনায় নিমেষেই শেষ দুটি প্রাণ

মার্চ ১২, ২০২৬

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬

ফিনালিসিমার ভেন্যু হিসেবে বার্নাব্যুর নাম প্রস্তাব, রাজী নয় আর্জেন্টিনা

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT