চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৭১ করে থামলেন টম ব্যান্টন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ন ০৬, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

দেড়শো বছরের ইতিহাসে সমারসেটের আর কোনো ক্রিকেটার যে উচ্চতায় পৌঁছাতে পারেননি, সেই পাহাড় ছুঁয়েছেন টম ব্যান্টন। শেষপর্যন্ত থেমেছেন ৩৭১ রানে, যা ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে তার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। আগে কখনও দেড়শো রানের গণ্ডিও টপকাতে পারেননি। সর্বোচ্চ ইনিংসটি ছিল ১৩৩ রানের।

এতদিন সমারসেটের হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি ছিল জাস্টিন ল্যাঙ্গারের। ২০০৬ সালে সারের বিপক্ষে কাউন্টি ম্যাচে ৩৪২ রান করেছিলেন অজি সাবেক। ল্যাঙ্গারের ১৯ বছরের পুরনো রেকর্ডটি দ্বিতীয় দিনেই ভেঙেছেন ব্যান্টন, রোববার তৃতীয় দিনে ৪০৩ বলে ৫৬ চার ও ২ ছক্কা মেরে থেমেছেন।

টনটনে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমেছিল ওরচেস্টারশায়ার। প্রথম ইনিংসে ৪৫.৩ ওভার ব্যাট করে ১৫৪ রানে অলআউট হয়। গ্যারেথ রডেরিক ৫৮, জ্যাক লিবি ৩০ ও ম্যাথিউ ওয়েট অপরাজিত ৩২ রান করেন। সমারসেটের হয়ে কেসি অলড্রিজ ৫টি ও ক্রেগ ওভার্টন ৩টি উইকেট শিকার করেন।

জবাবে নেমে রানপাহাড় গড়ে সমারসেট তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬৩৭ রানে ইনিংস ঘোষণা করে। ব্যান্টনের ত্রিপল সেঞ্চুরি ছাড়া ১৫২ রানে আউট হন জেমস রিউ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৬ রানে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ওরচেস্টারশায়ার।

Jui  Banner Campaign
ট্যাগ: কাউন্টিজাস্টিন ল্যাঙ্গারটনটনরচেস্টারশায়ারলিড স্পোর্টসসামারসেট
শেয়ারTweetPin

সর্বশেষ

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT