জনপদ

বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ছবি, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ফলে সড়কে ক্ষতিগ্রস্ত, আহত ও নিহতের খবর।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, নাটোর জেলার নলডাঙ্গার কাঠুয়াজানি গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে মৌসুমী (৩৫) ও তার ভাগ্নি জামালপুর জেলার টেংকিমারি গ্রামের জাউল মিয়ার মেয়ে রিয়া মনি(৫)।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই নবীন বলেন, সিএনজিটি এলেঙ্গা থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। পরে উত্তরবঙ্গগামী এসআই পরিবহনের বাসটি সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু রিয়া নিহত হয়। এসময় আহত ৩ জনকে হাসপাতালে নিয়ে আসা হলে মৌসুমীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আহত ২ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। মরদেহ দুটি বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিষয়:টাঙ্গাইলবাস-সিএনজিসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…