জনপদ

ট্রাকচাপায় মুহূর্তেই প্রাণ গেল সিএনজি’র দুই যাত্রীর

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির ধ্বংসাবশেষ ও আহতরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির ধ্বংসাবশেষ ও আহত ব্যক্তিরা ঘটনাস্থলে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফেনী প্রতিনিধি: ফেনী-নোয়াখালী সড়কের পাঁচগাছিয়া বাজারে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পাঁচগাছিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনী মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আবদুস সামাদ জানান, এ ঘটনায় অটোরিকশার চালক ও এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। ট্রাকটি ছিল নোয়াখালীমুখী আর অটোরিকশাটি ছিল ফেনীমুখী।

বিষয়:অটোরিকশাট্রাক চাপাফেনীযাত্রী নিহত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…