কক্সবাজার

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাক উল্টে গেছে, আহত ও নিহতের খবর।. Channel i News - চ্যানেল আই নিউজ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাক উল্টে গেছে, আহত ও নিহতের খবর।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়ায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে চালক ও সহকারি নিহত হয়েছে। শনিবার ভোর ৫ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো— ঝিনাইদহ জেলার শৈলকূপা উপকেলার দূপচর ইউনিয়নের গাবলা বাটইবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে এরশাদ মন্ডল (৩৮) এবং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর চাইলক্ষেল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. শিব্বির আহমদ মারুফ (১৯)।

স্থানীয়দের বরাতে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক ইমন চৌধুরী জানান, শনিবার ভোরে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় কক্সবাজারমুখী মালবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়ীটি ওই এলাকার ১২ নম্বর ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় গাড়িটির চালক ও সহকারি আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত গাড়ীটি জব্দ করা হয়েছে।

নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ইমন চৌধুরী।

বিষয়:চকরিয়াসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…