চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবাইকে ছাড়িয়ে যেখানে শীর্ষে সূর্যকুমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2022
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

কেরালার গ্রিনফিল্ড স্টেডিয়ামের উইকেটটি মোটেও ব্যাটিং সহায়ক ছিল না। বল স্লো হয়ে আসছিল, স্পিনাররা পাচ্ছিলেন বাড়তি টার্ন, পেসাররাও দেখিয়েছেন সুইংয়ের খেলা। এমন পিচে রান করতে যেখানে ধুঁকছে সবাই, সেখানে ব্যতিক্রম সূর্যকুমার যাদব। দেড়শ ছাড়ানো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, তিন ছক্কায় বসেছেন ছক্কা হাঁকানোর রেকর্ডের বছর শীর্ষে।

সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সূর্য পেছনে ফেলেছেন পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে। এক বছরে এখন সর্বোচ্চ ছক্কা হাঁকানো খেলোয়াড় সূর্য। অপরাজিত ৫০ রানের ইনিংসে বিশ্ব রেকর্ডের পাশাপাশি গড়েছেন দেশীয় এক রেকর্ডও, পেছনে ফেলেছেন শেখর ধাওয়ানের এক বছরের রান।

২০২১ সালে টি-টুয়েন্টিতে ২৬ ইনিংসে ৪২ বার সীমানা দড়ির ওপারে বল আছড়ে ফেলেছিলেন রিজওয়ান। ওই বছর ৪১ ছক্কা হাঁকিয়ে এতদিন দুইয়ে ছিলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ছক্কা মারার সেই রেকর্ডটির মালিক এখন সূর্য। এপর্যন্ত ৪৫ ছক্কা হাঁকানো ডানহাতি ব্যাটার সময় নিয়েছেন রিজওয়ানের থেকেও ৫ ইনিংস কম।

কেরালায় তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে সাউথ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। মন্থর ও টার্নিং পিচে কোনোমতে একশ রান পার করে প্রোটিয়ারা। জবাবে দ্রুতই ফিরেছিলেন রোহিত-কোহলি। রান তুলতে খাবি খাচ্ছিলেন লোকেশ রাহুলও। কিন্তু দৃষ্টিনন্দন সব শটে বড় জয় তুলেছেন যাদব।

সর্বনিম্ন ১০ রান করেছেন এমন দুজন ব্যাটারের স্ট্রাইক রেট একশ ছাড়িয়েছে! সেখানে সূর্য ব্যাট করেছেন ১৫১.৫১ স্ট্রাইকে, ৩৩ বলে হাঁকিয়েছেন ৫টি চার ও ৩টি ছক্কা।

স্বপ্নের মতো কাটানো মৌসুমে সূর্য ইতিমধ্যে পেছনে ফেলেছেন ধাওয়ানকে, গড়েছেন দেশের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের রেকর্ড। ২০২২ সালে ২১ ইনিংসে ৪০.৬৬ গড়ে এপর্যন্ত ৭৩২ রান করেছেন। ২০১৮ সালে ১৭ ইনিংসে ৬৮৯ রান করে এতদিন শীর্ষে ছিলেন ধাওয়ান।

ধাওয়ানের রেকর্ডটি গড়তে ইনিংস বেশি খেললেও গড় ও স্ট্রাইক রেট দুটিই বেশি সূর্যকুমারের। চলতি বছর আরও কিছু টি-টুয়েন্টি খেলবে ভারত, চোখ ধাঁধানো ১৮০.২৯ স্ট্রাইক রেটে ব্যাট করা সূর্যর সামনে তাই রেকর্ডটি আরও উঁচুতে নিয়ে যাওয়ার হাতছানি।

ট্যাগ: টি-টুয়েন্টিধাওয়ানভারতরিজওয়ানলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসূর্যকুমার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অপারেশন সুন্দরবন’ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বেশি আগ্রহী

পরবর্তী

আমি চ্যানেল আই পরিবারের সদস্য: রুনা লায়লা

পরবর্তী

আমি চ্যানেল আই পরিবারের সদস্য: রুনা লায়লা

গর্ভপাত করাতে পারবেন অবিবাহিতরাও: ভারতীয় সুপ্রিম কোর্ট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাতদের জন্য সতর্কবার্তা: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কর্মজীবী নারীদের নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে ছাত্রদলের বিক্ষোভ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় কূটনৈতিক মিশন চালু করতে কারাকাসে পৌঁছেছেন মার্কিন দূত

ফেব্রুয়ারি 1, 2026

বড় মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version