রাজনীতি

‘ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই শেখ হাসিনার সংবাদ সম্মেলন’

শেখ হাসিনা সংবাদ সম্মেলন করছেন, সাংবাদিকরা প্রশ্ন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই আয়োজন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরত না দিয়ে তাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ করে দেওয়া হচ্ছে। তার দাবি, এটি বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমানজনক আচরণ এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার দিন তাকে এ ধরনের সুযোগ করে দেওয়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি অসম্মান প্রদর্শনের সামিল।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ যখন নিজের পায়ে দাঁড়ানোর পথে এগিয়ে যাচ্ছে, তখনই আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র সেই অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

বিষয়:ভারতরুহুল কবির রিজভীসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…